প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

অর্থনৈতিক শুমারি: এক অর্থবছরে বরাদ্দে দুইদফা কাঁটছাট

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ২৩:০৬
অর্থনৈতিক শুমারি: এক অর্থবছরে বরাদ্দে দুইদফা কাঁটছাট

ফাইল ছবি

রাজনৈতিক পট পরিবর্তনসহ নানা কারণে কাজ না এগোনোয় ‘অর্থনৈতিক শুমারি-২৩’ প্রকল্পে চলতি অর্থবছরের বরাদ্দের পুরোটা খরচ হয়নি। ফলে এক অর্থবছরেই বরাদ্দে দুইদফা কাঁটছাট হয়েছে। বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদও।

প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ২০২৩ সালের জুলাই থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল এর মেয়াদ। এখন তা বাড়িয়ে মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালে ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছিল ৫শ ২৯ কোটি ৯২ লাখ টাকা।

বিবিএস সূত্রে জানা গেছে, প্রকল্পের প্রথম সংশোধনের প্রশাসনিক অনুমোদন হয় ২০২৫ সালের ১৫ ডিসেম্বর। প্রকল্পের অনুকূলে চলতি ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ ছিল ৪৭ কোটি টাকা। সেই অর্থের পুরোটা খরচ না হওয়ায় সংশোধিত এডিপিতে ১০ কোটি ৩৫ লাখ টাকা কমিয়ে বরাদ্দ দেওয়া হয় ৩৬ কোটি ৬৫ লাখ টাকা। এখন আবার সংশোধিত এডিপি থেকে ১৭ কোাট ৯৮ লাখ টাকা কাঁটছাট করে নতুন বরাদ্দ ধরা হয়েছে ১৮ কোটি ৬৬ লাখ টাকা।

বাকি ১৭ কোটি ৯৮ লাখ টাকা আগামী ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে স্থানান্তরের জন্য গত ১১ মার্চ অনুরোধ জানানো হয়েছে পরিকল্পনা কমিশনে। পরদিন পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগ থেকে কার্যক্রম বিভাগে গেছে চিঠি।

এ প্রসঙ্গে সোমবার প্রকল্পের পরিচালক ড. দীপঙ্কর রায়ের সঙ্গে কথা বলেছে আগামীর সময়ের প্রতিবেদক। 

তার ব্যাখ্যা, ‘প্রকল্পের সঙ্গে নতুন কম্পোনেন্ট যুক্ত করা হয়েছে... এ কারণে মেয়াদ বাড়ানো হয়েছে। যেমন শুমারিতে পাওয়া তথ্য দিয়েই স্টাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার তৈরি করা হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্পের একটি সার্ভে পরিচালনা করা হবে। এসব নতুন কাজের জন্য আলাদা কোনো বরাদ্দ প্রয়োজন হবে না।’

‘আমরা প্রকল্পটির নো কস্ট এক্সটেনশন (ব্যয় না বাড়িয়ে মেয়াদ বৃদ্ধি) করেছি। তবে মূল প্রকল্পের আওতায় এখনও যেসব কাজ বাকি আছে, সেগুলো হলো- ৬৪ জেলার উপর আলাদা প্রতিবেদন তৈরি এবং জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিবেদনের কাজ।’

বিবিএস সূত্র বলছে, ২০২৪ সালের ১০ ডিসেম্বর থেকে শুরু হয় চতুর্থ অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহের কাজ। ১৫ দিন ধরে চলে সে কাজ। যুক্ত ছিলেন ৯৫ হাজার তথ্য সংগ্রহকারি।

দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছরে এমন শুমারি করে পরিসংখ্যান ব্যুরো। প্রায় ৭০টি প্রশ্ন করে চলে উত্তর সংগ্রহের কাজ। এবারই প্রথম ট্যাবের মাধ্যমে ক্যাপি পদ্ধতিতে এই শুমারির তথ্য সংগ্রহ হয়।

শুমারির ফলাফলে দেখা গেছে, ১০ বছর আগের তুলনায় দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৪০ লাখ ৪৮ হাজার ৭শ ৯৯টি থেকে বেড়ে হয়েছে এক কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৩শ ৬৪-তে। প্রতিবেদনে বলা হয়, দেশে বর্তমানে ৬২ লাখ ৮৮ হাজার ২শ ১৪টি স্থায়ী, ৫৭ লাখ ৬৬ হাজার ২১টি অস্থায়ী এবং ৫০ লাখ ১২ হাজার ৫শ ২৯টি পারিবারিক অর্থনৈতিক ইউনিট রয়েছে। এর মধ্যে ৭০ দশমিক ২৭ শতাংশ ইউনিট গ্রামে এবং ২৯ দশমিক ৭৩ শতাংশ শহরে অবস্থিত।

তবে শুমারি পরে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মাধ্যমে যাচাইবাছাই করা হয়। এতে বাদ পড়ে ২ লাখ ৬৫ হাজার ইউনিট।

বিবিএসঅর্থনৈতিক শুমারি
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    একেকটির দাম ধরা হয়েছিল ৮৯ হাজার টাকা পর্যন্ত!

    একেকটির দাম ধরা হয়েছিল ৮৯ হাজার টাকা পর্যন্ত!

    ০৭ মে ২০২৬, ২৩:১৬

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    advertiseadvertise