আগামীর সময়

আরও ১৭১ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

আরও ১৭১ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

প্রতীকী ছবি

নিলামে আরও ১৭১ মিলিয়ন বা ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার এ তথ্য জানান।


তিনি বলেন, ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা। চলতি মাসে দুই দফায় মোট ৩৮ কোটি ৯৫ লাখ ডলার কেনা হয়েছে।


এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফা নিলামের মাধ্যমে ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। এপর্যন্ত মোট কেনা হয়েছে ৪শ ৩২ কোটি ৩০ লাখ ডলার।

    শেয়ার করুন: