আগামীর সময়

প্রবাসী আয়ে রেকর্ড, ২১ দিনে এলো ২৩০ কোটি ডলার

প্রবাসী আয়ে রেকর্ড, ২১ দিনে এলো ২৩০ কোটি ডলার

সংগৃহীত ছবি

চলছে ফেব্রুয়ারি। আর মাসের প্রথম ২১ দিনে প্রবাসী আয় ২৩০ কোটি ৮১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার (২ দশমিক ৩০ বিলিয়ন ডলার)। প্রতি ডলার ১২৩ দশমিক ৩০ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮ হাজার ৪৫৯ কোটি টাকা।


এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬০ শতাংশ বেশি। গত বছর প্রবাসী আয় ছিল ১৯১ কোটি ৩০ লাখ ডলার। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


বিশ্লেষণে দেখা যায়, ফেব্রুয়ারির ২১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ২ লাখ ৩০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে ৩৭ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫৯ কোটি ৮০ লাখ ৮০ হাজার ডলার। আর বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ৩৬ লাখ ২০ হাজার ডলার।


বলা যায়, ফেব্রুয়ারি মাসে কৃষি ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয়ে নতুন রেকর্ড হয়েছে। কৃষি ব্যাংক একাই সংগ্রহ করেছে রাষ্ট্রায়ত্ত প্রধান চার ব্যাংকের (সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী) সমান প্রবাসী আয়।

    শেয়ার করুন: