আগামীর সময়

চার দিনে প্রবাসী আয় ৫০ কোটি ৬০ লাখ ডলার

চার দিনে প্রবাসী আয় ৫০ কোটি ৬০ লাখ ডলার

ফাইল ছবি

চলতি ফেব্রুয়ারির প্রথম চার দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৫০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা (ডলার প্রতি ১২২ টাকা)। এর মধ্যে গতকাল বুধবার প্রবাসী আয় এসেছে দুই হাজার ১৯৬ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম চার দিনে প্রবাসী আয় এসেছিল ৪২ কোটি ২০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯.৮০ শতাংশ।

অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৯৯৩ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৬৩৮ কোটি ৪০ লাখ ডলার।

    শেয়ার করুন: