আগামীর সময়

কমল শেয়ারবাজারে লেনদেনের সময়

কমল শেয়ারবাজারে লেনদেনের সময়

প্রতীকী ছবি

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে দেশের উভয় শেয়ারবাজারে লেনদেনের সময় কমিয়ে আনা হয়েছে। আজ শনিবার (০৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ নতুন সময়সূচি প্রকাশ করেছে।

ডিএসইর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ডিএসই ও সিএসইর লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে। এছাড়া পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৫৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত।

অন্যদিকে স্টক এক্সচেঞ্জের অফিস খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

    শেয়ার করুন: