আগামীর সময়

সূচক বেড়ে ঈদের আগে স্বস্তিতে শেয়ারবাজার

সূচক বেড়ে ঈদের আগে স্বস্তিতে শেয়ারবাজার

ছবিঃ আগামীর সময়

দেশের উভয় শেয়ারবাজারে ঈদুল ফিতরের আগে শেষ কার্যদিবস সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সোমবার (১৬ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে আগের দিনের তুলনায় টাকার অংকে মোট লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে বলে জানা গেছে ডিএসই সূত্রে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধপরিস্থিতির প্রভাবে শেয়ারবাজারে কিছুদিন ধরে নেতিবাচক প্রবণতা দেখা গেলেও চলতি সপ্তাহের শেষ দিকে বাজার কিছুটা ঘুরে দাঁড়ায়। যদিও সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়, তবে এক দিনের ব্যবধানে আবারও ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।

ডিএসইর তথ্যমতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৫৩ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৬০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫২৩ কোটি ৫৪ লাখ। এদিন ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫৩টি কোম্পানির, বিপরীতে ৭৩টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

    শেয়ার করুন: