আগামীর সময়

বাড়ল স্বর্ণ ও রুপার দাম

বাড়ল স্বর্ণ ও রুপার দাম

সংগৃহীত ছবি

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণ ও রুপার দাম। প্রতি ভরিতে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পেয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় ‘বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং’ এর জরুরি মিটিং স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতনি স্বর্ণ প্রতি ভরির দাম এক লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

স্বর্ণের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৭০৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতনি প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

    শেয়ার করুন: