প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মেঘনা গ্রুপ পেল ‘টেকসই মার্কিন সয়াবিন লেবেল’

  • দক্ষিণ এশিয়ায় মাত্র ২০টি প্রতিষ্ঠানের মধ্যে এই স্বীকৃতি পেয়েছে এমজিআই
নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ০৪ মে ২০২৬, ০০:৪৮
প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মেঘনা গ্রুপ পেল ‘টেকসই মার্কিন সয়াবিন লেবেল’

এসইউএসএস’র মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালকের কাছ থেকে সনদ গ্রহণ করছেন এমজিআই ডাইরেক্টর তানজিমা মোস্তফা

যুক্তরাষ্ট্রের সয়াবিন রপ্তানি কাউন্সিলের (ইউএসএসইসি) ‘টেকসই মার্কিন সয়াবিন লেবেল’-এর স্বীকৃতি পেল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে এ স্বীকৃতি এলো মেঘনা গ্রুপের ঝুলিতে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আজ রবিবার ইউএসএসইসি আনুষ্ঠানিকভাবে দেয় এই সনদ।

এমজিআইয়ের পরিচালক তানজিমা মোস্তফা সনদটি গ্রহণ করেন এসইউএসএসের মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক কেভিন এম রোপকের কাছ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের প্রতিনিধিরাও। এমজিআইয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য।

ইউএসএসইসির স্বীকৃতি মেলায় এমজিআইয়ের সয়াবিনজাত পণ্যের প্যাকেটে এখন থেকে এ টেকসই মার্কিন সয়াবিন স্বীকৃতি সংযুক্ত হবে। দক্ষিণ এশিয়ায় মাত্র ২০টি প্রতিষ্ঠানের মধ্যে এই স্বীকৃতি পেয়েছে এমজিআই। ভোজ্য তেল, পশুখাদ্য ও খাদ্যপণ্য খাতে দায়িত্বশীলভাবে উৎপাদিত কাঁচামাল ব্যবহারের গুরুত্ব বাড়ছে বিশ্ব জুড়ে। এমন প্রেক্ষাপটে এ স্বীকৃতিকে দেখা হচ্ছে ইতিবাচক একটি পদক্ষেপ হিসেবে। এ টেকসই মার্কিন সয়াবিন লেবেল হলো একটি আন্তর্জাতিক যাচাইব্যবস্থা—‘মার্কিন সয়াবিন টেকসই নিশ্চয়তা প্রটোকল’।

এতে দেখা হয়, চাষাবাদ কতটা পরিবেশবান্ধবভাবে হচ্ছে, মাটি সংরক্ষণ, পানির সঠিক ব্যবহার, বায়ুর মান বজায় রাখা এবং জমির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা হচ্ছে কি না। আর এসবের ফলে প্রতিষ্ঠানগুলো সহজেই বুঝতে পারে তাদের কাঁচামাল আসছে কতটা নিরাপদ ও টেকসই উৎস থেকে। পুরো প্রক্রিয়াটিতে অনুসরণ করা হয় একটি স্বচ্ছ পদ্ধতি।

সনদ প্রদান অনুষ্ঠানে এমজিআইয়ের পরিচালক তানজিমা মোস্তফা বললেন, সবসময়ই দায়িত্বশীলভাবে উৎপাদিত কাঁচামাল সংগ্রহে প্রতিশ্রুতিবদ্ধ এমজিআই। এই সনদ সেই অঙ্গীকারেরই প্রতিফলন। ‘এই স্বীকৃতি আমাদের কাজকে আরও স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে এগিয়ে নিতে উৎসাহ দেবে। এতে গ্রাহকরাও আমাদের পণ্যের উৎস ও মান নিয়ে আরও নিশ্চিন্ত থাকতে পারবেন’— যোগ করেন তানজিমা মোস্তফা।

বাংলাদেশে এমজিআইয়ের মতো সুপরিচিত শিল্পগোষ্ঠীকে স্বীকৃতি দিতে পেরে তার প্রতিষ্ঠান উচ্ছ্বসিত বলে জানালেন এসইউএসএসের নির্বাহী পরিচালক কেভিন এম রোপকে। তিনি বললেন, ‘বাংলাদেশে এমজিআইয়ের মতো একটি প্রতিষ্ঠান এই লেবেল গ্রহণে এগিয়ে আসায় আমরা আনন্দিত। এটি তাদের সরবরাহব্যবস্থায় টেকসই পদ্ধতি যুক্ত করার প্রতি দৃঢ় অঙ্গীকারেরই প্রমাণ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো দেশে এটি একটি দায়িত্বশীল ও ইতিবাচক পদক্ষেপ।’

যুক্তরাষ্ট্রের সয়াবিনের একটি গুরুত্বপূর্ণ বাজার বাংলাদেশ। ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়েছে প্রায় ১১ লাখ ৩০ হাজার টন সয়াবিন, যার অর্ধেকের বেশি আমদানি করেছে এমজিআই।

এমজিআইইউএসএসইসি
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    advertiseadvertise