শিক্ষাপ্রতিষ্ঠানে সময়সূচির নতুন সিদ্ধান্ত আসছে রবিবার

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংকের সময় ১ ঘণ্টা কমানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রণালয় আগামী রবিবার থেকে নতুন নির্দেশনা জারি করবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ অধিবেশন শেষে রাত ৮টা ৫০ মিনিটে বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত ১১টা ৪০ মিনিটে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।
সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬ টায় বন্ধ রাখতে হবে
নাসিমুল গনি জানান, শিক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রণালয় বিভিন্ন পর্যায়ে চাহিদা বিবেচনা করে আগামী রবিবার থেকে আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে।
ফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে
ব্রিফিংয়ে জানানো হয়, সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। অন্যদিকে, সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টায় বন্ধ রাখতে হবে।

