আগামীর সময়

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের খরচ নির্ধারণ করল শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের খরচ নির্ধারণ করল শিক্ষা মন্ত্রণালয়

ফাইল ছবি

বেসরকারি স্কুল, কলেজ ও স্নাতক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আর্থিক ব্যয় নিয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এক মাসে একজন প্রধান কত টাকা ব্যয় করতে পারবেন সেটি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা জারি করে এ নির্দেশনা দেওয়া হয়।

নীতিমালা অনুযায়ী, বিদ্যালয় ও মহাবিদ্যালয় (১ম হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত) যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা এক হাজার সে প্রতিষ্ঠানগুলোতে ১৫ হাজার, ১০০১-২০০০ শিক্ষার্থী হলে ২০ হাজার এবং দুই হাজারের বেশি শিক্ষার্থী থাকা প্রতিষ্ঠানপ্রধানরা মাসে ২৫ হাজার টাকা ব্যয় করতে পারবে একটি প্রতিষ্ঠান।

একই ভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান (একাদশ ও দ্বাদশ) ৫০০ শিক্ষার্থী হলে প্রতি মাসে ১৫ হাজার, শিক্ষার্থী সংখ্যা ৫০১-১০০০ হলে ২০ হাজার এবং শিক্ষার্থী সংখ্যা এক হাজারের বেশি হলে প্রতি মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা নগদ ব্যয় করতে পারবে।

এবং স্নাতক পর্যায়ের প্রতিষ্ঠান (একাদশ হতে স্নাতক পাশ ও স্নাতক সম্মান পর্যন্ত) এক হাজার পর্যন্ত শিক্ষার্থী থাকা প্রতিষ্ঠানের জন্য ১৫ হাজার, ১০০১-২০০০ শিক্ষার্থীর ক্ষেত্রে ২০ হাজার এবং দুই হাজারের বেশি শিক্ষার্থী থাকা প্রতিষ্ঠান প্রধানরা মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা নগদে ব্যয় করতে পারবে একটি প্রতিষ্ঠান।

স্নাতকোত্তর পর্যায়ের যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা এক হাজারের মধ্যে সেগুলোর ক্ষেত্রে প্রতি মাসে ২০ হাজার, ১০০১-২০০০ শিক্ষার্থী থাকলে ২৫ হাজার এবং দুই হাজারের বেশি শিক্ষার্থী থাকা প্রতিষ্ঠানের প্রধানরা মাসে সর্বোচ্চ ৩০ হাজার টাকা ব্যয় করতে পারবেন।

নীতিমালায় আরও বলা হয়েছে, স্তরভিত্তিক প্রতিষ্ঠান প্রধানগণ উল্লিখিত পরিমাণ টাকা প্রতি মাসে দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য নগদে ব্যয় করিতে পারিবেন। উল্লিখিত পরিমাণ ব্যয়ের অতিরিক্ত ব্যয় ক্রস চেকের মাধ্যমে পরিশোধ করিতে হইবে। তবে নগদে ক্রয়ের ক্ষেত্রে একক ভাউচারে ব্যয়ের সর্বোচ্চ সীমা হইবে ২৫ হাজার টাকা।

    শেয়ার করুন: