আগামীর সময়

সৌরভ-শুভস্মিতা কি বিয়ের পিঁড়িতে বসতে চলছেন?

সৌরভ-শুভস্মিতা কি বিয়ের পিঁড়িতে বসতে চলছেন?

সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতা মুখোপাধ্যায়

টলিপাড়ায় আবার বিয়ের সানাই। ২০২৬ এর শুরু থেকেই একের পর এক বিয়ের খবর। জানুয়ারি মাসে বিয়ে সেরেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। তার পরে অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র, শ্যামৌপ্তি মু়ডলী ও রণজয় বিষ্ণুও বিয়ে করেছেন কিছুদিন আগে। ইন্ডাস্ট্রির এখন নতুন গুঞ্জন, এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে সৌরভ চক্রবর্তী। শোনা যাচ্ছে, পর্দার নায়িকা শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন নায়ক, তবে কবে বিয়ে তাঁদের?

সৌরভ যদিও বিষয়টা গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে। খানিকটা এড়িয়ে গিয়ে সৌরভ বলেন, “আমিই জানি না আমার বিয়ে হচ্ছে। কী যে বলি এ সবে। ধুর! সব গুজব।” তবে সূত্র বলছে, এখনই কোনও কিছু প্রকাশ্যে আনতে রাজি নন দু’জনের কেউই। শোনা যাচ্ছে, এই বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। কিন্তু ধারাবাহিক চলছে বলে এখনই প্রকাশ্যে কিছু আনতে চাচ্ছে না। সূত্র বলছে, ধারাবাহিক সম্প্রচার কালে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তার প্রভাব পড়তে পারে কাজে, তাই আপাতত কোনো কিছু প্রাকাশ্যে আনতে রাজি নন তারা।

যদিও প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথাও কখনো স্বীকার করেননি এই রিল জুটি। উল্টে সৌরভ জানিয়েছিলেন, ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে ক্যামেরার সামনে তাঁদের সমীকরণই এমন সব জল্পনা উস্কে দিচ্ছে। শুভস্মিতাও সম্প্রতি নিছকই বন্ধুত্বের কথাই প্রকাশ্যে জানিয়েছেন। সত্যি তাঁরা বিয়ে করছেন কিনা তা অবশ্য ক্রমশ প্রকাশ্য।


সুত্রঃ আনন্দবাজার

    শেয়ার করুন: