মোশাররফ করিমকে নিয়ে সিনেমা বানাচ্ছেন কচি খন্দকার

বহু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন কচি খন্দকার। এবার ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দার ক্যামেরা সামলাবেন তিনি। রবিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন কচি খন্দকার নিজেই। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম। সিনেমা বানাতে চলেছি। সবার জন্য ভালোবাসা।’
কচি বলেন, ‘এটি আমার প্রথম সিনেমা নির্মাণ। ১০-১৫ দিনের মধ্যে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সংবাদ সম্মেলনের আয়োজন করবে। তখনই সিনেমার বিষয়ে বিস্তারিত কথা হবে। এর আগে এ বিষয়ে কথা বলা উচিত হবে না। সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান একটি নাম প্রস্তাব করেছে। আমি নিজেও একটি নাম দিয়েছি।’
সিনেমার নায়িকা-নায়িকা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রয়োজন সংস্থাটি অডিশনের মাধ্যমে নায়ক-নায়িকা বাছাই করছে বড় বড় কিছু নির্মাতাদের ওরা পরিচালনা পরিষদে রাখছে। অভিনেতা-অভিনেত্রীদের নাম সাংবাদিক সম্মেলনের দিন বলা সম্ভাব হবে। কারণ, এখনও চূড়ান্ত হয়নি।’
সিনেমাটি পরিচালনার পাশাপাশি নিজেও অভিনয় করবেন কি না— এমন প্রশ্নের জবাবে কচি খন্দকার বলেন, ‘না, আমি শুধু পরিচালনা করব। এখন অভিনয়ের চেয়ে নির্মাণের দিকে বেশি সময় দিচ্ছি।’
সিনেমাটি প্রযোজনা করছে ‘৩৬০ সিনেমা’ নামের একটি প্রতিষ্ঠান।

