প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

একুশে পদক নিতে দেশে বাবনা, গাইবেন চলচ্চিত্রে

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪০
একুশে পদক নিতে দেশে বাবনা, গাইবেন চলচ্চিত্রে

মেহমুদ জাগলুর করিম বা বাবনা করিম

১৯৯৪ সালে প্রকাশিত ওয়ারফেইজ ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম ‘অবাক ভালবাসা’-এর টাইটেল ট্র্যাক এটি। গানটি গীতিকার ও সুরকার ওয়ারফেইজ ব্যান্ডের সেসময়ের বেইজিস্ট মেহমুদ জাগলুর করিম, যিনি বাবনা করিম নামে বেশি পরিচিত। গানটি তারই গাওয়া। বাবনা পেশাগত কারণে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। ফলে সঙ্গত কারণেই ওয়ারফেজে তিনি নেই।

কোক স্টুডিও বাংলা নতুন করে ‘অবাক ভালবাসা’ গানটি নির্মাণ করার পর এ প্রজন্মের কাছে বাবনা নামটি নতুন করে উচ্চারিত হতে থাকে। এবার সেই বাবনা চলচ্চিত্রের জন্য গান করছেন। রাজীব সালেহীন পরিচালিত ‘রবি ইন ঢাকা’ ছবির থিম সংয়ের সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি কথা লিখেছেন এবং গাইবেন ওয়ারফেজের এই প্রাক্তন অন্যতম সদস্য। এ বছর একুশে পদক পাচ্ছে ওয়ারফেজ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে দেশে এসেছেন বাবনা করিম।

এই সময়টাতেই তিনি দেশে যুক্ত হয়েছেন চলচ্চিত্রের গানে। ‘গানের কথার কাজ সংশোধন পরিমার্জন চলছে, শিগগিরই গানের রেকর্ডিং শুরু হবে।’ বলছেন রাজীব সালেহীন।

‘বাবনা ভাই দেশে এসে সুর শোনান। এখন লিরিকসের টুকটাক ঘষামাজা চলছে। শিগগিরই রেকর্ডিং শেষ হবে।’

রাজীব সালেহীন জানান, জেন-জিদের হতাশা ও তা থেকে উত্তরণের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রবি ইন ঢাকা’। ‘রবি ইন ঢাকা’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। আরও আছেন রিচি সোলায়মান, আজাদ আবুল কালাম ও আরমান পারভেজ মুরাদ।

ঈদুল ফিতর ও ঈদুল আজহার মাঝামাঝি সময়ে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের রক-মেটাল ভক্তদের একটি অন্যরকম আবেগের নাম ওয়ারফেজ। ১৯৮৪ সালের ৫ জুন পাঁচ তরুণ কমল, হেলাল, মীর, নাইমুল ও বাপ্পি মিলে গঠন করেন এই ব্যান্ডটি। দীর্ঘ সাত বছর পর প্রকাশিত হয় তাদের সেলফ টাইটেলড প্রথম অ্যালবাম। অ্যালবাম প্রকাশের সময় ওয়ারফেজের পাঁচ সদস্য ছিলেন সঞ্জয় কামরান রহমান (ভোকাল) শেখ মনিরুল আলম টিপু (ড্রামস), বাবনা করিম (বেজ গিটার, ভোকাল) ইব্রাহিম কমল আহমেদ (লিড গিটার) ও রাসেল আলী (কিবোর্ড ও গিটার)।

বাবনার ভাই তান্নার মৃত্যু তার পরিবারের সকলের মনে গভীরভাবে দাগ কাটে। এ ঘটনার ফলে জগৎ এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে যায়। সান্ত্বনার জন্য তিনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন এবং ওয়ারফেইজ থেকে সাময়িক বিরতি নেন। তার মনে অনেক প্রশ্ন এসেছিল কিন্তু খুব অল্প কিছুরই উত্তর ছিল তার কাছে। সে সময় তার অনুভূতিগুলো টিউনে এবং চিন্তাগুলোকে লিরিকস্-এ প্রকাশ করতে শুরু করেন। তিনি বলেন, “এগুলো নিয়ে কোনো পরিকল্পনা ছিল না, এগুলো ছিল স্বতঃস্ফুর্ত অনুভূতির প্রকাশ। ওয়ারফেইজের সাথে এসব কম্পোজিশন নিয়ে আলোচনা ছিল আকস্মিক। এটি ঘটে যখন ওয়ারফেইজ তাদের প্রথম অ্যালবামের কথা ভাবছিল।”

ওয়ারফেজওবাক ভালোবাসাবাবনা করিম
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    advertiseadvertise