জামায়াতের আমিরের সঙ্গে শাকিব খান, যা জানা গেল

ভিডিও থেকে
ফেসবুকে একটি কার্ড ছড়িয়ে পড়েছে। সেই কার্ডে দেখা যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম অভিনেতা শাকিব খান জামায়াতের পক্ষে ভোট চাইছেন, বলা হচ্ছে এমনই। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নামে ছড়িয়ে পড়া ওই কার্ডের সঙ্গে একটি লিংক শেয়ার করা হয়েছে। তাতে ক্লিক করলেই চলে আসে একটি ভিডিও।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন, তার পাশে দাঁড়িয়ে রয়েছেন শাকিব খান। এছাড়াও ওই ভিডিওতে আরো অনেককেই দেখা গেছে। যারা অভিনয়ে অংশ নিয়েছেন। ভিডিওর টাইটেল গানেও বলা হয়েছে জামায়াতের ভাইরাল গানে শাকিব খান।
কিন্তু পুরো ভিডিও পর্যবেক্ষণ করে জানা যায় এটি একটি এআই দ্বারা নির্মিত ভিডিও। ভিডিওর ওই কমেন্ট বক্স দেখা বোঝা যাচ্ছে যে ভিডিওটি যারাই দেখছেন তাদের অনেকাংশই বিশ্বাস করছেন। তবে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি এই ভিডিও সম্পর্কে কিছুই জানেন না। তাছাড়া তিনি কখনো কোনো রাজনৈতিক ক্যাম্পেইনেই অংশ নেন না।
শাকিব খান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। শুটিং করছেন ঈদের সিনেমার।

