আগামীর সময়

বিয়ের পিঁড়িতে শ্রদ্ধা কাপুর?

বিয়ের পিঁড়িতে শ্রদ্ধা কাপুর?

শ্রদ্ধা কাপুর

​বলিউড সুন্দরী শ্রদ্ধা কাপুরের বিয়ের সানাই কি তবে বাজতে চলেছে? রাহুল মোদির সঙ্গে তার প্রেম নিয়ে গত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর চর্চা। ভক্তরা যখন অধীর আগ্রহে বিয়ের তারিখের অপেক্ষা করছেন, তখন এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন শ্রদ্ধার খালা তেজস্বিনী কোলহাপুরে।

এক সাক্ষাৎকারে তেজস্বিনীকে যখন শ্রদ্ধার বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়, তিনি বেশ কৌশলে তা এড়িয়ে যান। তিনি হেসে জানান, শ্রদ্ধার ব্যক্তিগত জীবনের এই বড় সিদ্ধান্তের কথা তার জানা নেই। তবে কোলহাপুরে পরিবারের মেয়ে হিসেবে শ্রদ্ধার সাফল্যে তারা সবাই যে ভীষণ খুশি, তা জানাতে ভোলেননি তিনি।

সম্প্রতি একটি বিজ্ঞাপনের কমেন্ট বক্সে এক ভক্ত যখন সরাসরি বিয়ের প্রশ্ন তোলেন, শ্রদ্ধা সেখানে লুকোচুরি না করে মজার ছলে বিয়ের কথা স্বীকার করেন। তিনি লিখেছেলেন, তিনি অবশ্যই বিয়ে করবেন। প্রিয় তারকার মুখ থেকে এমন ইতিবাচক ইঙ্গিত পেয়ে ভক্তদের মাঝে উন্মাদনা আরও বেড়ে গেছে।

রাহুল মোদি একজন সফল লেখক, যার সঙ্গে শ্রদ্ধার রসায়ন এখন টক অফ দ্য টাউন। মুম্বাইয়ের ডিনার ডেট থেকে শুরু করে আম্বানিদের জমকালো অনুষ্ঠান সবখানেই তাদের একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি শ্রদ্ধার শেয়ার করা একটি ভিডিওতে রাহুলের সঙ্গে তার খুনসুটি দেখে নেটিজেনরা নিশ্চিত যে, তাদের রসায়নটা বেশ গভীর।

সূত্র : নিউজ ১৮

    শেয়ার করুন: