প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

বলিউড থেকে কেন দূরে নাগা চৈতন্য

বিনোদন ডেস্কপ্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৫:৫৩
বলিউড থেকে কেন দূরে নাগা চৈতন্য

নাগা চৈতন্য

দক্ষিণী সুপারস্টার নাগা চৈতন্যকে কি আর বলিউডে দেখা যাবে না? আমির খানের ‘লাল সিং চাড্ডা’ এর পর দীর্ঘ চার বছর কেটে গেলেও নতুন কোনো হিন্দি সিনেমায় তাকে দেখা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের এই প্রশ্নের মুখে এবার মুখ খুললেন খোদ নাগা চৈতন্য। জানালেন, বলিউড থেকে দূরে থাকাটা তার কোনো জেদ নয়, বরং ছিল সময়ের দাবি।

​২০২২ সালে বড় আশা নিয়ে বলিউডে পা রেখেছিলেন নাগা। কিন্তু আমির খানের সেই সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সাধারণ কোনো অভিনেতা হলে হয়তো দমে যেতেন, কিন্তু নাগা চৈতন্য জানালেন ভিন্ন কথা। তার মতে, ‘সিনেমা হিট হোক বা ফ্লপ শেখার কোনো শেষ নেই। আমির খানের সেটে আমি যে ভালোবাসা আর অভিজ্ঞতা পেয়েছি, তা সারাজীবন মনে থাকবে। বক্স অফিসের হিসাব নিকাশ আমার কাজের ধরণ বদলে দিতে পারবে না।’
​
হিন্দি সিনেমায় কেন দেখা যাচ্ছে না এমন প্রশ্নের উত্তরে নাগা বলেন, ‘আসলে বলিউড থেকে দূরে থাকার কোনো বিশেষ পরিকল্পনা ছিল না। দক্ষিণের বেশ কিছু প্রজেক্ট নিয়ে আমি গত কয়েক বছর খুব ব্যস্ত ছিলাম। তবে আমার চোখ সবসময়ই ভালো চিত্রনাট্যের দিকে থাকে। আমি আবারও হিন্দিতে বিশেষ কিছু করতে চাই এবং সেজন্য আমি প্রস্তুত।’
​
বর্তমানে প্যান-ইন্ডিয়া সিনেমার যুগে ভাষা কোনো দেয়াল নয় বলে মনে করেন নাগা। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, স্রেফ বলিউড অভিনেতা হওয়ার জন্য তিনি সিনেমা করবেন না। যদি চরিত্রটি শক্তিশালী হয় এবং নির্মাতাদের সাথে ভালো বন্ডিং তৈরি হয়, তবেই তিনি আবারো হিন্দি সিনেমায় নাম লেখাবেন।

নাগা চৈতন্যের এই খোলামেলা বক্তব্যে পরিষ্কার যে, তিনি ভালো কোনো স্ক্রিপ্টের অপেক্ষায় আছেন। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডের রূপালি পর্দায় আবারও প্রিয় নায়ককে দেখার জন্য ভক্তদের হয়তো আর কিছুদিন অপেক্ষা করতে হবে।

সূত্রঃ নিউজ ১৮ 

বলিউডনাগা চৈতন্য
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা, আরেক শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা, আরেক শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    advertiseadvertise