প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

অস্কারের ঝলমলে রাতের আড়ালের গল্প

বিনোদন ডেস্কপ্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১৬:৫৬
অস্কারের ঝলমলে রাতের আড়ালের গল্প

কাইলি জেনার ও টিমোথি চালামের উদযাপন। ছবি: ভোগ

হলিউডের সবচেয়ে বড় আয়োজনগুলোর মধ্যে অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডস অন্যতম। বরাবরের মতো ৯৮তম অস্কার আসরও ছিল আবেগঘন বক্তৃতা, হাস্যরস, চমক ও মঞ্চের বাইরের নানা ঘটনায় ভরপুর।

টেলিভিশনে দর্শকরা অনুষ্ঠানটি যতটা দেখেছেন, তার বাইরে মঞ্চের পেছনে আরও অনেক কিছু ঘটেছে। এগুলা সাধারণত পর্দায় দেখা যায় না। অনুষ্ঠানটি লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে। এটি আসলে একটি বড় শপিং সেন্টারের ভেতরে অবস্থিত। তবে আয়োজকরা পুরো এলাকা এমনভাবে সাজিয়েছেন যে, এটি যেন সম্পূর্ণ সিনেমার জাদুময় এক মঞ্চে পরিণত হয়।

এবারের অস্কারকে ঘিরে নিরাপত্তা ছিল সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে কঠোর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে লস অ্যাঞ্জেলেস প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। হলিউড বুলেভার্ড ঘিরে পুলিশ ও বিশেষ নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাস্তার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছিল সশস্ত্র বাহিনীর যানবাহন এবং সোয়াত ইউনিট।

পুরো এলাকা ঘিরে ফেলা হয় ধাতব বেড়া দিয়ে। গণমাধ্যমকর্মীদের প্রবেশের সময়ও ছিল কঠোর তল্লাশি। সাংবাদিকদের লোস হোটেলে প্রবেশের আগে একাধিক ধাপের নিরাপত্তা পার হতে হয়েছে। প্রায় প্রতি ১০০ ফুটে নিরাপত্তা সদস্যদের অবস্থান ছিল। প্রবেশের আগে দুইবার মেটাল ডিটেক্টর পার হতে হয়েছে, ব্যাগও শুঁকে দেখেছে নিরাপত্তায় নিয়োজিত কুকুর।

অস্কারের দীর্ঘ লাল গালিচা বসানোর কারণে পুরো সপ্তাহজুড়ে হলিউড এলাকার বেশ কিছু রাস্তা বন্ধ ছিল। থিয়েটারের দিকে যাওয়ার পথে অতীতের সেরা চলচ্চিত্র বিজয়ীদের নাম লেখা লম্বা স্তম্ভ স্থাপন করা হয়েছিল, যা পুরো আয়োজনকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলেছে।

অস্কারের ইতিহাসে খুব কমবারই কোনো বিভাগে সমান ভোট পাওয়ায় দুই বিজয়ী ঘোষণা হয়েছে। এবারের আসরে সেই বিরল ঘটনাই ঘটেছে। ‘বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম’ বিভাগে সমান ভোট পাওয়ায় বিজয়ী ঘোষণা করা হয় দুটি সিনেমাকে-‘দ্য সিঙ্গার্স’ ও ‘টু পিপল এক্সচেইঞ্জিং সালিভা’।

এই ঘোষণার পর সাংবাদিকদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। সবাই জানতে চায় শেষ কবে এমন ঘটনা ঘটেছিল। অস্কারের ‘উইনার্স রুমে’ থাকা একাডেমির তথ্যসংগ্রাহকরা জানান, সর্বশেষ ২০১৩ সালে এমনটাই হয়েছিল, যখন ‘স্কাইফল’ ও ‘জিরো ডার্ক থার্টি’ সিনেমা দুটি যৌথভাবে ‘বেস্ট সাউন্ড এডিটিং’ পুরস্কার জিতেছিল।

এবারের অস্কার অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন জনপ্রিয় মার্কিন কমেডিয়ান কনান ও’ব্রায়েন। টানা দ্বিতীয় বছরের মতো তিনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন। অনুষ্ঠানে আসা মনোনীত শিল্পী ও অতিথিদের জন্য তিনি একটি চমক রাখেন। ডলবি থিয়েটারের প্রতিটি আসনের নিচে রাখা হয়েছিল তার হাতে লেখা একটি নোট এবং কিছু হালকা খাবার। তিনি সেই খাবারের নাম দিয়েছেন ‘কনান ও’ব্রায়েন মডারেটলি হ্যাপি মিল’।

নোটে লেখা ছিল, এই খাবারগুলো দেখতে সাধারণ মনে হতে পারে, কিন্তু কোনো সিনেমা হলে এগুলোর দাম পড়ত প্রায় ৮৫ ডলার। আজকের রাত উপভোগ করুন এবং মনে রাখবেন, জোরে হাসা আপনার স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি অহংবোধের জন্যও।

অ্যানিমেশন ‘কেপপ ডেমন হান্টার্স’ ছবির গান ‘গোল্ডেন’ জিতে নেয় ‘সেরা মৌলিক গান’ বিভাগে অস্কার। তবে মঞ্চে বক্তব্য দিতে গিয়ে সময়সীমা পেরিয়ে যাওয়ায় নির্মাতাদের বক্তব্য মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। পরে মঞ্চের পেছনে তারা তাদের বক্তব্য শেষ করার সুযোগ পান। গীতিকার মার্ক সোনেনব্লিক বলেন, এই চলচ্চিত্রটি এমন একটি গল্প তুলে ধরেছে যেখানে মানুষকে শেখানো ঘৃণা ভেঙে অন্যকে বোঝার চেষ্টা করা হয়। তার ভাষায়, এই সাফল্য একা কারও নয়—সবার মিলিত প্রচেষ্টার ফলে এটি সম্ভব হয়েছে। চলচ্চিত্রটির পরিচালক ম্যাগি কাং বলেন, কোরিয়া ও কোরিয়ান চলচ্চিত্রের জন্য তিনি ভীষণ গর্বিত।

চলচ্চিত্র সিনার্সের সিনেমাটোগ্রাফার অটাম ডুরাল্ড আর্কাপো অস্কারের ইতিহাসে প্রথম নারী হিসেবে এই বিভাগে পুরস্কার জিতেছেন। মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, আজ রাতে তার মতো দেখতে অনেক ছোট মেয়ে নিশ্চিন্তে ঘুমাবে, কারণ তারা ভাববে তারাও একদিন সিনেমাটোগ্রাফার হতে পারে। পরে মঞ্চের পেছনে তিনি জানান, এই অর্জনের পেছনে বহু নারীর সমর্থন ও উৎসাহ রয়েছে।

হরর চলচ্চিত্র ওয়েপন্সে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমি ম্যাডিগান। তিনি জানান, ছবিটির জনপ্রিয় চরিত্র ‘আন্ট গ্ল্যাডিস’কে নিয়ে একটি প্রিক্যুয়েল সিনেমা তৈরির আলোচনা চলছে। পরিচালক জ্যাক ক্রেগার নাকি তাকে এমন ইঙ্গিত দিয়েছেন। তবে ম্যাডিগান বলেন, এই ইন্ডাস্ট্রিতে কিছুই নিশ্চিত নয়। তবু যদি সত্যিই হয়, তাহলে সেটা দারুণ হবে।

সূত্র: ভোগ

অস্কার ২০২৬
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    ০৭ মে ২০২৬, ২৩:১৬

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    advertiseadvertise