প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৩
অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

সংগৃহীত ছবি

অস্কার মঞ্চে ঝড় তুলল রাজনৈতিক ঘরানার সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। চলচ্চিত্রজগতের সবচেয়ে বড় সম্মান বলে বিবেচিত ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে জিতল পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানদার’ সিনেমাটি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে গতকাল রবিবার সন্ধ্যায় অস্কারের জমকালো আসরে এই পুরস্কার ঘোষণা করা হয়।

১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। চলচ্চিত্রটিতে বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ ও শ্বেতাঙ্গ আধিপত্যের মতো নানা বিষয় উঠে এসেছে। গুরুগম্ভীর প্রেক্ষাপট হলেও নির্মাতা বিনোদনধর্মী ভঙ্গিতে গল্পটি উপস্থাপন করেছেন। এর আগে ছবিটির জন্য সেরা নির্মাতার পুরস্কারও পেয়েছেন তিনি।

অভিনয়ে সেরা মাইকেল বি জর্ডান ও জেসি বাকল
সেরা অভিনেতার অস্কার জিতেছেন হলিউড তারকা মাইকেল বি জর্ডান। রায়ান কুগলারের আলোচিত হরর চলচ্চিত্র ‘সিনার্স’–এ দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য এই স্বীকৃতি পান তিনি।
অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আইরিশ তারকা জেসি বাকলি। ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই সম্মান অর্জন করেন। গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস ও বাফটা জয়ের পর অস্কার জিতে প্রত্যাশাকেই সত্যি করলেন তিনি।

সেরা পরিচালক পল টমাস অ্যান্ডারসন
সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পল টমাস অ্যান্ডারসন। তার নির্মিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য এই স্বীকৃতি দেওয়া হয়।

আন্তর্জাতিক চলচ্চিত্রে নরওয়ের জয়
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। নরওয়ের নির্মাতা ইয়োয়াকিম ট্রিয়ের পরিচালিত এই পারিবারিক নাট্যধর্মী সিনেমাটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

এবারের অস্কারের বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে রয়েছে—
সেরা মৌলিক চিত্রনাট্য: ‘সিনার্স’
সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য: ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
সেরা চিত্রগ্রহণ: ‘সিনার্স’

সেরা সম্পাদনা: ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
সেরা মৌলিক সংগীত: ‘সিনার্স’
সেরা শব্দ: ‘এফ১’
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’
সেরা তথ্যচিত্র: ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: ‘কে-পপ ডেমন হান্টার্স’
সেরা গান: ‘গোল্ডেন’ (কে-পপ ডেমন হান্টার্স)

সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং : ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’
অভিনয়ের পার্শ্ব বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শন পেন এবং সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যামি ম্যাডিগান। তারা যথাক্রমে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ও ‘ওয়েপনস’ সিনেমায় অভিনয়ের জন্য এই সম্মান পান।

এবারের অস্কারে সবচেয়ে বেশি রেকর্ড ১৬টি মনোনয়ন পেয়েছিল রায়ান কুগলারের ‘সিনার্স’। শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

লালগালিচায়ও ছিল তারকাদের জমকালো উপস্থিতি। সেখানে হাজির হন লিওনার্দো ডিক্যাপ্রিও, টিমোথি শ্যালামেসহ বহু হলিউড তারকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েন, যিনি শুরুতেই রসিকতা করে বলেছেন, এবারের অস্কার কিছুটা রাজনৈতিক হতে যাচ্ছে। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার অনুষ্ঠান।

অস্কার ২০২৬
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    ০৭ মে ২০২৬, ২৩:১৬

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    advertiseadvertise