লালগালিচায় চুম্বনে ধরা দিলেন নিক-প্রিয়াঙ্কা

সংগৃহীত ছবি
২০১৮ সালে বিয়ে করেন হলিউড ও বলিউডের আলোচিত তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রেড কার্পেট একে অপরের সাফল্য উদযাপনে সবসময় পাশে থেকেছেন তারা। এবার লস অ্যাঞ্জেলেসে প্রিয়াঙ্কার নতুন সিনেমা দ্য ব্লাফ এর প্রিমিয়ারে প্রকাশ্যে এল তাদের রোমান্টিক মুহূর্ত।
প্রিমিয়ারে উপস্থিত হয়েই ক্যামেরার সামনে একে অপরকে চুম্বন করতে দেখা যায় এই তারকা দম্পতিকে। লালগালিচায় সেই দৃশ্য মুহূর্তেই উপস্থিত আলোকচিত্রী ও ভক্তদের নজর কাড়ে।
সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করা প্রিয়াঙ্কা লালগালিচায় হাজির হন নিজের চরিত্র ‘এরসেল’ এর অনুপ্রেরণায় তৈরি এক বিশেষ পোশাকে। ব্রাউন রঙের র্যাপ স্কার্টের সঙ্গে কিউরাস ধাঁচের এই পোশাকে যেমন ছিল গ্ল্যামার, তেমনি ফুটে উঠেছিল চরিত্রটির অ্যাকশনধর্মী আবহ।
অন্যদিকে স্বামী নিক জোনাসও স্ত্রীর সঙ্গে মিল রেখে ব্রাউন শার্ট ও পরিপাটি ট্রাউজারে উপস্থিত হন। দুজনকে হাত ধরে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়, যা তাদের দাম্পত্য সম্পর্কের উষ্ণতাই যেন তুলে ধরে।
‘দ্য ব্লাফ’ একটি হাই অকটেন অ্যাকশন থ্রিলার, যা আগামী ২৫ ফেব্রুয়ারি অ্যামাজান প্রাইম ভিডিও তে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন ফ্র্যাঙ্ক ই. ফ্লাওয়ার্স, চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করেছেন জিও বালারিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস

