আগামীর সময়

বাফটা ২০২৬ ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এর জয়জয়কার

বাফটা ২০২৬ ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এর জয়জয়কার

ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে ২২ ফেব্রুয়ারি রাতে বসেছিল চলচ্চিত্র জগতের অন্যতম সম্মানজনক আসর ‘বাফটা ২০২৬’। প্রথমবারের মতো সঞ্চালক অ্যালান কামিংয়ের উপস্থাপনায় এই ঝকঝকে সন্ধ্যায় বিজয়ের মুকুট পরল পল থমাস অ্যান্ডারসনের সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ৬টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে চলতি বছরের বাফটা আসরে আধিপত্য বজায় রেখেছে এই ছবি।


এই বছরের আসরে ‘সেরা চলচ্চিত্র’ এবং ‘সেরা পরিচালক’ সহ প্রধান ছয়টি বিভাগে বাজিমাত করেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এছাড়াও তিনটি করে পুরস্কার জিতে শক্ত অবস্থান জানান দিয়েছে ‘ফ্রাঙ্কেনস্টাইন’ ও ‘সিনার্স’। ব্রিটিশ চলচ্চিত্র হিসেবে আলাদাভাবে নজর কেড়েছে ক্লোয়ি ঝাও এর ‘হ্যামনেট’।

সেরা চলচ্চিত্রঃ ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা পরিচালকঃ পল থমাস অ্যান্ডারসন
সেরা অভিনেত্রীঃ জেসি বাকলি
সেরা অভিনেতাঃরবার্ট আরমায়ো
সেরা পার্শ্ব অভিনেত্রীঃ উনমি মোসাকু
সেরা পার্শ্ব অভিনেতাঃ শন পেন

এ ছাড়াও আরো ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে পুরুস্কার জিতেছেন অনেকে। তবে পুরস্কারের তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৬ সালটি সিনেমার জন্য অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিল। একদিকে যেমন ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কারিগরি ও অভিনয়ের দিক থেকে এগিয়ে ছিল, অন্যদিকে ‘মার্টি সুপ্রিম’ ও ‘হ্যামনেট’ এর মতো ছবিগুলোও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।


সুত্রঃ নিউজ ১৮

    শেয়ার করুন: