আগামীর সময়

ফ্লার্ট করেও সাড়া পাননি কঙ্গনা? অক্ষয় খান্নার নীরব প্রতিক্রিয়া

ফ্লার্ট করেও সাড়া পাননি কঙ্গনা? অক্ষয় খান্নার নীরব প্রতিক্রিয়া

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াতের একটি পুরনো ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটি করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’ থেকে নেওয়া, যেখানে কঙ্গনা নিজের জীবনের একটি মজার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন।

শো তে করণ জোহর কঙ্গনাকে জিজ্ঞেস করেন, তিনি কখনো কারো সঙ্গে ফ্লার্ট করে সাড়া পাননি কি না। উত্তরে কঙ্গনা সরাসরি বলেন তিনি একবার অক্ষয় খান্নার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করেছিলেন। তবে তার দাবি, অক্ষয় তখন তেমন কোনো প্রতিক্রিয়া দেননি এবং খুব বেশি কথাও বলেননি। কঙ্গনা মজার ছলেই বলেন, অক্ষয় নাকি খুব কম কথা বলেন এবং সবার সাথেই চুপচাপ থাকেন।

সেই সময় শো তে উপস্থিত ছিলেন অনিল কাপুর ও সঞ্জয় দত্ত। কঙ্গনার এই কথায় সবাই কিছুটা অবাক হলেও মুহূর্তটি বেশ মজার হয়ে ওঠে। ভিডিওটি আবার সামনে আসার পর অনেকেই বিষয়টি নিয়ে হাস্যরসের সঙ্গে আলোচনা করছেন।

অন্যদিকে, কাজের দিক থেকেও অক্ষয় খান্না বর্তমানে ভালো সময় পার করছেন। সম্প্রতি মুক্তি পাওয়া স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রণবীর সিং, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত এবং আর মাধবন।

এছাড়াও শোনা যাচ্ছে, সামনে আরও কয়েকটি বড় প্রজেক্টে দেখা যেতে পারে অক্ষয়কে। ফলে ব্যক্তিগত জীবনের পুরনো মজার গল্প আর বর্তমান ক্যারিয়ারের সাফল্য দুই মিলিয়েই তিনি এখন আবার আলোচনায়।

    শেয়ার করুন: