সত্যিই কি রমজানে বিয়ে করছেন হানিয়া আমির?

সংগৃহীত ছবি
নিজের সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যে জয় করেছেন লাখো ভক্তের হৃদয়। খুব অল্প সময়ের মধ্যে গ্লোবাল ষ্টার হয়ে উঠেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তাইতো মাঝেমধ্যেই তাকে নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। এবার অভিনেত্রীর বিয়ের গুঞ্জনে ব্যাস্ত হয়েছেন নেটিজেনরা।
পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুঞ্জন উড়ছে, পাকিস্তানি গায়ক আসিম আজহারের সঙ্গে হানিয়ার ভাঙা প্রেম জোড়া লেগেছে। কেবল তাই নয়,রমজানেই বিয়ে করতে যাচ্ছেন তারা।
শোনা যাচ্ছে, এই রমজানে বিয়ে করবেন অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহার। ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন তারা।যদিও বিয়ের বিষয়টি নিয়ে এখনো হানিয়া আমির বা আসিম আজহার কিংবা তাদের টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
এই দুই তারকা একসময় পাকিস্তানি শোবিজের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন।এ দিকে হানিয়া আমিরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মিরাব আলীর সঙ্গে বাগদান সারেন আসিম। কিন্তু গত বছরের শুরুর দিকে অর্থাৎ বাগদানের ৩ বছর পর এ সম্পর্কের ইতি টানেন তারা। তবে গত বছরের আগস্টে গায়ক আসিম এর কনসার্টে উপস্থিত হন হানিয়া আমির। পরবর্তীতে বেশ অনেক গুলো অনুষ্ঠানে তাদের এক সাথে দেখা যায় এবং তারপরই শুরু হয় চর্চা। সব কিছু মিলিয়ে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না।

