যুগ পেরিয়ে কোনাল ও কে-কম্পানি

সংগৃহীত ছবি
এই সহযাত্রীদের নিয়ে তিনি দেশের নানা প্রান্তে যেমন গান পরিবেশন করেছেন, তেমনি বিশ্বের বিভিন্ন দেশেও মঞ্চে উঠেছেন। কীভাবে যে এক যুগ পার হয়ে গেছে, তা টেরই পাননি বলে জানান তিনি।
আরো পড়ুন
কে-কম্পানিকে নিজের আরেকটি পরিবার হিসেবে উল্লেখ করে কোনাল বলেন, ‘এই দলের সঙ্গে শুধু সংগীত নয়, অন্যরকম একটা জীবনেরও ভ্রমণ হয়। আমরা সবাই মিলে সবসময় শ্রোতাদের জন্য সুন্দর ও মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করি।’
বর্তমানে কে-কম্পানির লাইনআপে কোনালের সঙ্গে রয়েছেন রকিবুল ইসলাম রকি (লিড গিটার), পলাশ কুমার হালদার ((ড্রামস অ্যান্ড পারকাশনস) রুবেল আহমেদ (বেজ গিটার), জাহিদুর রহমান (কি-বোর্ড), উজ্জ্বল কুমার ভট্টাচার্য (পারকাশনস) ও সজীব (শব্দ প্রকৌশলী)। দলটি বরাবরই স্টেজ শোতে নতুনত্ব আনার নিরীক্ষা চালিয়ে আসছে।
এক যুগ পূর্তিতে এসে কে-কম্পানি এখন নতুন অ্যালবাম তৈরিতে মনোযোগী হয়েছে। পাঁচটি নতুন গানের কাজ চলমান রয়েছে।
পাশাপাশি বছরজুড়ে দেশ ও বিদেশে নিয়মিত কনসার্টে অংশ নিচ্ছে দলটি। আগামী বছর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কে-কম্পানির ১২ বছর পূর্তি উদ্যাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন কোনাল।

