মারা গেছেন অভিনেতা শামস সুমন

সংগৃহীত ছবি
চিকিৎসাধীন অবস্থায় ল্যাবএইডে মারা গেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন। মঙ্গলবার সন্ধ্যায় এই অভিনেতা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করলেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। দীর্ঘদিন ধরেই এই অভিনেতা অসুস্থ ছিলেন।
দীর্ঘ সময় ধরে শামস সুমন একটি বেসরকারি রেডিওতে চাকরি করতেন। এ চাকরির পাশাপাশি মাঝে মধ্যে তাকে অভিনয় করতে দেখা যেত। সেই ধারাবাহিকতায় সর্বশেষ তাকে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ নামের সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করেন। এরপর আর নতুন কাজের খবর পাওয়া যায়নি।
২০০৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘স্বপ্নপূরণ’ নামের সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি
আগামীকাল সকাল ১০ টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় রাজশাহীতে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

