আগামীর সময়

ট্যাটুতে অজু হলে ভোটের কালিতেও হবে, বর্ষাকে খোঁচা অপু বিশ্বাসের

ট্যাটুতে অজু হলে ভোটের কালিতেও হবে, বর্ষাকে খোঁচা অপু বিশ্বাসের

অপু ও বর্ষা

অভিনেত্রী অপু বিশ্বাস ও চিত্রনায়িকা বর্ষার মধ্যে দ্বন্দ্বের ঘটনা নতুন নয়। সামাজিক মাধ্যমে দুজনের লড়াইয়ের কথা সবার মনে আছে। মাঝে মধ্যেই এই দুই নায়িকা জড়িয়ে পড়েন সামাজিক মাধ্যমের যুদ্ধে। এবারেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে।

গতকাল চিত্রনায়িকা নিজের ফেসবুকে লিখেছেন, আঙুলে ভোটের কালিতে অজু করলে নামাজ হবে কি না! এই সংবাদের একটি কার্ড অপু বিশ্বাস নিজের ফেসবুক স্টোরিতে শেয়ার করেন। এর ক্যাপশন হিসেবে লিখেন, বর্ষা আপু চিন্তা নাই। ট্যাটু হাতে যখন অজু হতে পারে ভোটের কালি তো...

অর্থাৎ বর্ষা ও অনন্ত জলিল ট্যাটু করেছেন, সে অবস্থায় তারা নামাজ পড়েন। সেভাবে যদি নামাজ হয় তাহলে, ভোটের কালিতেও হবে বলে জানালেন অপু বিশ্বাস।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চিত্রনায়িকা খাদিজা বর্ষা। ভোট দেওয়ার ৫ দিন পেরিয়ে গেলেও আঙুলের কালি এখনও মোছেনি। এই স্থায়ী কালি নিয়েই এবার ধর্মীয় অনুশাসন পালন নিয়ে সংশয়ে পড়েছেন নায়িকা। তার দুশ্চিন্তা, হাতের এই কালির আস্তরণের কারণে অজু শুদ্ধ হচ্ছে কি না?

গত মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে নিজের এই চিন্তার কথা জানান বর্ষা। ছবিতে দেখা যায়, নিজের বাম হাতের বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে ধরেছেন, যেখানে নখের ওপর ভোটের কালির দাগ এখনও স্পষ্ট।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “Vote এর কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? আজ ৬দিন।” আর নায়িকা পোস্টটি করার পরপরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও পরামর্শ দিচ্ছেন।

এর মধ্যে অপু বিশ্বাসের খোঁচা কিভাবে নিচ্ছেন বর্ষা সেটাও এখন দেখার বিষয়।

    শেয়ার করুন: