আগামীর সময়

কাজী মারুফের অজানা ‘ইতিহাস’ তুলে আনলেন জায়েদ খান

কাজী মারুফের অজানা ‘ইতিহাস’ তুলে আনলেন জায়েদ খান

কাজী মারুফ ও জায়েদ খান

এবার জায়েদ খানের অতিথি চিত্রনায়ক কাজী মারুফ

জায়েদ খান অভিনেতা, চিত্রনায়ক; কিন্তু এখন তার বড় পরিচয় সঞ্চালক। একের পর এক হিট শো উপহার দিচ্ছেন মার্কিন মুলুকে বসে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রচারিত ঠিকানা টিভির জনপ্রিয় টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’র মাধ্যমে তিনি দর্শকদের সামনে হাজির হন এক ভিন্নরূপে।


আগামী শুক্রবার  বাংলাদেশ সময় রাত ৮টায় ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সম্প্রচার করা হয় আলোচিত এ শো। 

এবারে জায়েদ খানের অতিথি হয়ে আসছেন চিত্রনায়ক কাজী মারুফ। কাজী মারুফ বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। এবার তিনি নিউ ইয়র্কে মুখোমুখি হতে যাচ্ছেন জায়েদ খানের। এবারের পর্বে থাকছে নানা চমক- এমনটি জানিয়ে বললেন, ‘কাজী মারুফ ভাই আমার শো-তে এমন কিছু কথা বলেছেন, এমন কিছু তথ্য জানিয়েছেন ইতোপূর্বে কোথাও বলেননি, জানাননি।’

কী কী থাকছে এবারের পর্বে? জায়েদ খান বললেন, ‘কেন চলচ্চিত্রে এসেছিলেন কাজী মারুফ, চলচ্চিত্রে না এলে কী করতেন, ইতিহাস চলচ্চিত্রের ইতিহাস, নিউ ইয়র্কের কাজী মারুফ এসব কিছুই থাকবে এবারের পর্বে। এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে যা এখনই বলছি না। তবে আমি আর কাজী মারুফ ভাই মিলে নেচেছি, খুবই মজা করেছি। আর সেই মজা দর্শকরাও পাবেন।’

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’কে এমন একটি প্ল্যাটফর্মে নিতে, যেখানে শিল্পীরা শুধু নিজেদের কাজ নয়, নিজের মানবিক দিকটিও তুলে ধরতে পারেন। কাজী মারুফের পর্বটি সেদিক থেকে বিশেষ হয়ে থাকবে বলে জানান অভিনেতা।



    শেয়ার করুন: