সন্তানদের ধর্মীয় পরিচয় নিয়ে চিন্তিত ছিলেন সাইফ

সংগৃহীত ছবি
বলিউডের একসময়ের আলোচিত জুটি সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের প্রেম ও বিয়ে আজও আলোচনার বিষয়। পাতৌদি পরিবারের উত্তরাধিকারী সাইফের সঙ্গে অমৃতার বয়সের পার্থক্য ছিল ১২ বছর,ধর্মীয় পরিচয়েও ছিল ভিন্নতা অমৃতার মা মুসলিম ও বাবা শিখ। তবে এসব বাধা পেরিয়ে তাদের সম্পর্ক শুরু হয় রাহুল রাওয়াইলের একটি সিনেমার সেটে।
প্রথম দেখাতেই অমৃতার প্রেমে পড়েন সাইফ। এক ডিনার থেকে তাদের সম্পর্কের সূচনা, পরে দ্রুত বিয়ের সিদ্ধান্ত। ডিজাইনার আবু জানি ও সন্দ্বীপ খোশলার সহায়তায় বন্ধুদের অ্যাপার্টমেন্টে কাজি ও শিখ পণ্ডিতের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় অমৃতার নাম রাখা হয় ‘আজিজা’।
সাইফ একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তিনি কখনোই অমৃতাকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেননি। তাদের সম্পর্কে ছিল ‘প্রত্যেকের ধর্ম নিজস্ব’ নীতি। সন্তান সারা ও ইব্রাহিমের ক্ষেত্রেও একই অবস্থান বজায় রাখা হয়। বিচ্ছেদের সময় সন্তানদের ধর্মীয় পরিচয় নিয়ে তিনি চিন্তিত থাকলেও অমৃতার ওপর পূর্ণ আস্থা ছিল তার।
পরে সাইফের জীবনে আসেন কারিনা কাপুর। অন্যদিকে সারা আলী খান এক অনুষ্ঠানে জানান, ছোটবেলায় পরিবারের ধর্মীয় পরিচয় নিয়ে বিভ্রান্তি থাকলেও তার মা তাকে শিখিয়েছিলেন সবচেয়ে বড় পরিচয় হলো, তিনি একজন ভারতীয়।

