আগামীর সময়

বিএনপি নেতা সোহানের বিরুদ্ধে বন্দুক ঠেকিয়ে ধর্ষণের দাবি ভিত্তিহীন

বিএনপি নেতা সোহানের বিরুদ্ধে বন্দুক ঠেকিয়ে ধর্ষণের দাবি ভিত্তিহীন

ছবিঃ আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি “হিন্দু মেয়েকে বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করলো বিএনপি নেতা ধলি সোহান মোল্লা” দাবিতে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে পটুয়াখালীর বাউফলের মনীষা রাণী নামের এক কলেজ ছাত্রীকে ছাত্রদল নেতা সোহান মোল্লা জোরপূর্বক তুলে নিয়ে গেছেন বলে তার মা ও পরিবারের অভিযোগ করতে দেখা যায়।


ভিডিওটি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০ ফেব্রুয়ারি থেকে আলোচনায় আসে।


ভিডিওটি দেখুন এখানে


তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটির সাথে প্রচারিত ধর্ষণ ও জোরপূর্বক অপহরণের দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কীওয়ার্ড সার্চে Baufol Today নামের একটি ফেসবুক পেইজে “বাউফলে হিন্দু সম্প্রদায়ের এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ মায়ের: ভিডিও বার্তায় যা জানালো মনীষা” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওতে মনীষা রাণী নিজেই জানান, তিনি স্বেচ্ছায় সোহান মোল্লার সাথে চলে এসেছেন এবং তিনি তার পরিবারের কাছে ফিরে যেতে চান না।


ভিডিওটি দেখুন এখানে 

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোহান মোল্লাকে ট্যাগ করে করা একটি পোস্টে সোহান ও মনীষা রাণীকে শুভেচ্ছা জানানো হয়, যা তাদের পারস্পরিক সম্মতির সম্পর্কের ইঙ্গিত দেয়।


অন্যদিকে, সোহান মোল্লা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতেও একটি ভিডিও প্রকাশ করে জানান, তারা উভয়েই নিজ ইচ্ছায় একসাথে এসেছেন।


ভিডিওটি দেখুন এখানে

এছাড়াও Bauphal Face নামের একটি ফেসবুক পেইজে “অভিযোগ অপহরণ হয়েছে; থানায় নিয়ে আসলে মনীষা যেতে চান প্রিয়জনের সাথে, বাধা আইনী প্রক্রিয়া” শিরোনামে প্রকাশিত ভিডিওতেও মনীষার স্বেচ্ছায় থাকার বিষয়টি উঠে আসে। 


ভিডিওটি দেখুন এখানে

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত “বন্দুক ঠেকিয়ে ধর্ষণ” ও জোরপূর্বক অপহরণের দাবিটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। যাচাইয়ে পাওয়া ভিডিও ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মনীষা রাণী নিজ ইচ্ছায় সোহান মোল্লার সাথে গেছেন বলে জানিয়েছেন।

    শেয়ার করুন: