আগামীর সময়

হাতিয়ায় হামলায় হান্নান মাসউদের ছোট ভাই নিহতের দাবি মিথ্যা

হাতিয়ায় হামলায় হান্নান মাসউদের ছোট ভাই নিহতের দাবি মিথ্যা

ছবিঃ আগামীর সময়

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেইজ ও আইডিতে দাবি করা হচ্ছে, বিএনপির হামলায় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের নির্বাচনী প্রচারণায় ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের ছোট ভাই নিহত হয়েছেন।


তবে যাচাই করে দেখা যায়, দাবিটি সঠিক নয়।


আব্দুল হান্নান মাসউদের পক্ষে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের পরিচালক মো.

জানিয়েছেন, “মারা যাওয়ার দাবি সত্য নয়। তবে গতকাল রাতে আমাদের কর্মী ইয়াসীন আরাফাত শান্ত বিএনপির হামলায় আহত হয়েছেন।”


অর্থাৎ, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর তথ্যটি ভিত্তিহীন। তবে হামলার ঘটনায় একজন কর্মী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    শেয়ার করুন: