আগামীর সময়

ভারতীয় অভিনয়ের দৃশ্যকে যুবলীগ নেতার স্ত্রী-সন্তানকে গুলির ভুয়া দাবি

ভারতীয় অভিনয়ের দৃশ্যকে যুবলীগ নেতার স্ত্রী-সন্তানকে গুলির ভুয়া দাবি

ছবিঃ আগামীর সময়

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে সেটিকে যুবলীগের এক নেতার স্ত্রী ও সন্তানের ওপর একের পর এক গুলির দৃশ্য বলে দাবি করা হচ্ছে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সঠিক নয়। আলোচিত ভিডিওটি বাস্তব কোনো হামলার নয়; বরং এটি ভারতীয় এক কনটেন্ট নির্মাতার অভিনয়ের অংশ।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যায়, sonideyi7070 নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি একই ভিডিও প্রকাশ করা হয়েছে, যার সঙ্গে সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

অ্যাকাউন্টটি পর্যালোচনায় দেখা যায়, এটি ভারতের সোনি দেয়ী নামের একজন কনটেন্ট নির্মাতা পরিচালনা করেন। ২০২৪ সালের মার্চ মাসে অ্যাকাউন্টটি চালু করা হয়।

একই ভিডিওটি তিনি ২২ ফেব্রুয়ারি আরও দুইবার আপলোড করেন। এছাড়া তার অ্যাকাউন্টে শিশু ও গুলিবিদ্ধ হওয়ার অভিনয় সংবলিত একাধিক ভিডিও রয়েছে, যা স্পষ্টভাবে কনটেন্ট তৈরির অংশ।

সুতরাং, যুবলীগ নেতার স্ত্রী-সন্তানের ওপর গুলির দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব ঘটনার নয়। এটি ভারতীয় এক কনটেন্ট নির্মাতার তৈরি অভিনয়ের ভিডিও, যা ভিন্ন দাবিতে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।

    শেয়ার করুন: