প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

পহেলা বৈশাখে ‘২৫০০ টাকা বোনাস’, সামাজিকমাধ্যমে ভুয়া প্রচারণা

ফ্যাক্টচেক ডেস্কপ্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ২৩:৫১
পহেলা বৈশাখে ‘২৫০০ টাকা বোনাস’, সামাজিকমাধ্যমে ভুয়া প্রচারণা

ছবিঃ আগামীর সময়

পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি অর্থ সহায়তার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে। একটি পোস্টে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিকদের জন্য ২৫০০ টাকা ‘বৈশাখী বোনাস’ প্রদান করছেন। এতে আরও বলা হয়, নির্দিষ্ট একটি লিংকে আবেদন করলে মাত্র দুই মিনিটের মধ্যেই এই অর্থ পাওয়া যাবে।

অনুসন্ধানে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে সরকার কর্তৃক ২৫০০ টাকা দেওয়ার দাবিতে ছড়ানো লিংকটি সম্পূর্ণ ভুয়া। ওই পদ্ধতিতে অর্থ পাওয়ার বিষয়টিও মিথ্যা। প্রতারণার উদ্দেশ্যে ভুয়া ওয়েবসাইট তৈরি করে অর্থ প্রদানের প্রলোভন দেখানো হচ্ছে।

ওয়েবসাইটটি পর্যবেক্ষণে দেখা গেছে, সেখানে ‘বৈশাখী উপহার ও ভাতা ২০২৬’ শিরোনামে একটি পেজ রয়েছে। এতে দাবি করা হয়েছে, অনলাইনে আবেদন করলে প্রতিটি পরিবার ২৫০০ টাকা পাবে।

সাইটটিতে কয়েকটি ধাপ উল্লেখ করে ব্যবহারকারীদের একটি বাটনে ক্লিক করে ফরম পূরণ করতে বলা হয়। ফরমে মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য দিতে হয়। পরবর্তীতে রেজিস্ট্রেশন সম্পন্ন করে কনফারমেশন দিলে ২৪ ঘণ্টার মধ্যে অর্থ পাওয়ার আশ্বাস দেওয়া হয়।

তবে উক্ত লিংকে প্রবেশ করলে কোনো বৈধ আবেদন ফরম দেখা যায় না। বরং ব্যবহারকারীকে সরাসরি luckydraw নামের একটি বেটিং সাইটের ইন্টারফেস বা বিজ্ঞাপনে নিয়ে যাওয়া হয়। এ ধরনের সাইটে সাধারণত Free Money বা উচ্চমূল্যের Welcome Bonus দেখিয়ে ব্যবহারকারীদের আকৃষ্ট করা হয়।

বাস্তবে এসব অর্থ উত্তোলনের ক্ষেত্রে নানা শর্ত আরোপ করা হয়। যেমন—নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেওয়া কিংবা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, মোবাইল নম্বর বা ব্যাংকিং তথ্য সংগ্রহের চেষ্টা করা হতে পারে।

আরও অনুসন্ধানে দেখা যায়, সংশ্লিষ্ট ওয়েবসাইটটির ডোমেইন incomebd.online, যা সরকারি ডোমেইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাধারণত সরকার ঋণ, ভাতা, অনুদান বা আর্থিক সহায়তাসংক্রান্ত তথ্য “.gov.bd” ডোমেইনের ওয়েবসাইটে প্রকাশ করে।

ডোমেইন যাচাইকারী প্ল্যাটফর্ম whois.com–এ দেখা গেছে, incomebd.online ডোমেইনটি মাত্র তিন দিন আগে নিবন্ধিত হয়েছে।

এ ছাড়া Dr Zubaida Rahman নামের একটি ফেসবুক পেজ থেকে দাবিটি প্রচার করা হয়েছে, যা কোনো স্বীকৃত বা নির্ভরযোগ্য উৎস নয়। পেজটির পূর্ববর্তী কার্যক্রম বা গ্রহণযোগ্যতারও কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে, পহেলা বৈশাখ উপলক্ষে এ ধরনের কোনো আর্থিক সহায়তা বা বোনাস ঘোষণার তথ্য মূলধারার গণমাধ্যম, প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ বা সরকারি কোনো সেবাদানকারী ওয়েবসাইটে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এ ধরনের প্রতারণামূলক লিংকের মাধ্যমে ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক, ব্যক্তিগত তথ্য চুরি এবং পরবর্তীতে ব্ল্যাকমেইলের ঘটনাও পূর্বে ঘটেছে।

সুতরাং পহেলা বৈশাখ উপলক্ষে সরকার কর্তৃক ২৫০০ টাকা প্রদানসংক্রান্ত অনলাইনে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

প্রতারণা চক্র
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    advertiseadvertise