আগামীর সময়

ঝালকাঠি- ২ আগাম ভোটের দাবি মিথ্যা: পোস্টাল ব্যালটকে ভুলভাবে প্রচার

ঝালকাঠি- ২ আগাম ভোটের দাবি মিথ্যা: পোস্টাল ব্যালটকে ভুলভাবে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেসবুক পেজ এবং একাউন্ট থেকে একটি ব্যালট পেপারের ছবি শেয়ার করে দাবি করা হয়েছে, “ঝালকাঠি-২ আসনে ভোট দেওয়া হয়ে গেছে” অথবা “১২ ফেব্রুয়ারির ভোট ১১ ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠিত হয়েছে।”

তবে যাচাই করে দেখা গেছে, এই দাবি সঠিক নয়। ভাইরাল হওয়া ছবিটি আসলে ‘পোস্টাল ব্যালট’, যা সাধারণ ব্যালটের মতো নয়। ছবিতে ডানদিকে যে সিরিয়াল নম্বর দেখা যাচ্ছে, তা সাধারণ ব্যালটে থাকে না।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন সরকারি চাকুরিজীবী, কারাবন্দী, এবং প্রবাসীরা। এটি ডাকযোগে বা পোস্টাল ব্যবস্থার মাধ্যমে অগ্রিমভাবে ভোট দেওয়ার একটি বৈধ প্রক্রিয়া, যা নির্বাচন কমিশন নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিচালিত হয়।

সুতরাং, ঝালকাঠি-২ আসনে সাধারণ ভোটারদের ভোটের আগাম প্রদানের বা রাতের ভোট সম্পন্ন হওয়ার যে দাবি প্রচারিত হচ্ছে, তা বিভ্রান্তিকর।

    শেয়ার করুন: