বিএনপির চাঁদাবাজির দাবিতে ভাইরাল ভিডিওটি এআই-নির্মিত

ছবিঃ আগামীর সময়
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি “বিএনপি ক্ষমতায় আসতেই চাঁদাবাজি শুরু করে দিয়েছে”- এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, “দল ক্ষমতায় আসতেই একটা দল চাঁদাবাজি শুরু করে দিয়েছে। তাই দলের নেতাদের বলতে চাই, আপনার নেতাকর্মীদের নিয়ন্ত্রণে আনুন। নাহলে আপনার দল ঠিক শেখ হাসিনার মতো পালিয়ে যাবে। এখনো সময় আছে আপনার কর্মীদের ঠিক করুন। নতুবা আবার জুলাই যুদ্ধ শুরু হবে।”
তবে ভিডিওটির সত্যতা যাচাই করে দেখা গেছে, এটি বাস্তব কোনো ঘটনার ভিডিও নয়; বরং এআই ব্যবহার করে তৈরি বা সম্পাদিত একটি ডিপফেক ভিডিও।
ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে বক্তার ঠোঁটের নড়াচড়া ও অডিওর মধ্যে স্পষ্ট অসামঞ্জস্য রয়েছে। কথার সাথে ঠোঁটের মুভমেন্ট পুরোপুরি মিলছে না, যা সাধারণত এআই-নির্ভর ডিপফেক ভিডিওর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।
এছাড়া ভিডিওটি এআই শনাক্তকারী টুল “Deepfake-o-meter” ব্যবহার করে পরীক্ষা করা হলে, সেটিও নিশ্চিত করে যে ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি বা সম্পাদিত হয়েছে।
ফলে “বিএনপি ক্ষমতায় আসতেই চাঁদাবাজি শুরু করেছে” এমন দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়; এটি এআই-নির্মিত ডিপফেক ভিডিও, যা বিভ্রান্তিকর তথ্য ছড়াতে ব্যবহার করা হচ্ছে

