হাসিনার নির্দেশে সম্রাটের জামিনের দাবি বিভ্রান্তিকর, ভিডিওটি পুরনো

ছবিঃ আগামীর সময়
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের সাবেক নেতা ও ঢাকার অবৈধ ক্যাসিনো ব্যবসার অন্যতম অভিযুক্ত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়; এটি অন্তত ২০২৩ সাল থেকেই ইন্টারনেটে প্রচারিত হয়ে আসছে। ভিডিওটির সঙ্গে সম্রাটের জামিন বা মুক্তির সাম্প্রতিক কোনো ঘটনার সম্পর্ক নেই।
এছাড়া নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে সম্প্রতি সম্রাটের জামিনে মুক্তি পাওয়ার তথ্য পাওয়া যায়নি।
বরং ২০২৪ সালের ২৮ অক্টোবর প্রকাশিত দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে জানা যায়, অস্ত্র মামলায় বিশেষ ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
এদিকে, শেখ হাসিনার নির্দেশে বর্তমান প্রশাসন সম্রাটকে জামিন দিয়েছে- এমন দাবির পক্ষেও কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সবমিলিয়ে, সম্রাটের জামিন ও সংশ্লিষ্ট ভিডিওকে কেন্দ্র করে প্রচারিত দাবিগুলো ভিত্তিহীন এবং পুরোনো ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

