‘জামায়াত করা আমার ভুল, বিএনপিতে যোগ দিতে চাই’- এমন মন্তব্য করেননি মোনামি

ছবিঃ আগামীর সময়
সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামিকে উদ্ধৃত করে ‘জামায়াত করা আমার ভুল ছিল, বিএনপিতে যোগ দিতে চাই’ শীর্ষক একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
তবে অনুসন্ধানে জানা যায়, তিনি এমন কোনো মন্তব্য করেননি। দাবিটির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্রও পাওয়া যায়নি। কী-ওয়ার্ড সার্চ করেও এ বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য গণমাধ্যমে তথ্য মেলেনি।
অনুসন্ধানে আরও দেখা যায়, ‘বাংলাভিশন’-এর লোগোর আদলে তৈরি ‘গজবভিশন’ নামের একটি স্যাটায়ার ফেসবুক পেজ থেকে গত ১১ মার্চ প্রথম এই ফটোকার্ডটি পোস্ট করা হয়।
পেজটির বায়োতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, তারা সমসাময়িক বিষয়গুলো ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে উপস্থাপন করে এবং এটি শুধুই বিনোদনের জন্য।
এ থেকে নিশ্চিত হওয়া যায়, আলোচিত ফটোকার্ডটি একটি ব্যঙ্গাত্মক কনটেন্ট, যা পরবর্তীতে বাস্তব তথ্য হিসেবে ভুলভাবে প্রচার করা হয়েছে।
শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা এবং স্যাটায়ার পোস্ট থেকে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

