তারেক রহমানকে আজহারির ফুল দেওয়ার ভাইরাল ছবিটি এআই-নির্মিত

ছবিঃ আগামীর সময়
সম্প্রতি নির্বাচনে জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মিজানুর রহমান আজহারির ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে অনুসন্ধানে এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। মিজানুর রহমান আজহারির, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বা বিএনপির কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজেও এ ধরনের ছবি বা ঘটনার উল্লেখ নেই।
এছাড়া ভাইরাল ছবিটি একাধিক এআই ডিটেকশন টুল দিয়ে যাচাই করে দেখা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি।
অতএব, তারেক রহমানকে মিজানুর রহমান আজহারির ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ভাইরাল ছবিটি বাস্তব বিভ্রান্তিকর, এটি এআই-নির্মিত।

