আগামীর সময়

স্যামসাং বাজারে আনল গ্যালাক্সি এস২৬ সিরিজ

স্যামসাং বাজারে আনল গ্যালাক্সি এস২৬ সিরিজ

দেশের বাজারে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ সংযোজন গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার কার্যক্রম শুরু করেছে। নতুন প্রজন্মের গ্যালাক্সি এআই প্রযুক্তিতে সজ্জিত এই প্রিমিয়াম সিরিজটি গত ২৫ ফেব্রুয়ারি বৈশ্বিকভাবে উন্মোচনের পর আজ থেকে বাংলাদেশের গ্রাহকদের জন্য প্রি-অর্ডার সুবিধা চালু করেছে স্যামসাং বাংলাদেশ।


আগামী ১৭ মার্চ পর্যন্ত চলবে এই প্রি-অর্ডার কার্যক্রম। প্রি-অর্ডার করা গ্রাহকরা ৯ মার্চ থেকে তাদের পছন্দের ডিভাইসটি পাওয়া শুরু করবেন এবং ডেলিভারি চলবে ১০ এপ্রিল পর্যন্ত। সিরিজটির বাণিজ্যিক বিক্রয় শুরু হবে ১৮ মার্চ থেকে।


নতুন এই ফ্ল্যাগশিপ সিরিজে রয়েছে তিনটি মডেল: গ্যালাক্সি এস২৬ আলট্রা, গ্যালাক্সি এস২৬ প্লাস ও গ্যালাক্সি এস২৬। প্রতিটি মডেলেই যুক্ত হয়েছে শক্তিশালী পারফরম্যান্স, পরিশীলিত নকশা ও অত্যাধুনিক এআই-ভিত্তিক স্মার্ট অভিজ্ঞতা। প্রিমিয়াম ফিচার ও সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে ফ্ল্যাগশিপ স্মার্টফোন ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে এই সিরিজ।


গ্যালাক্সি এস২৬ আলট্রার ক্ষেত্রে একাধিক ভ্যারিয়েন্ট এনেছে স্যামসাং। স্মার্টফোনটির (১২/৫১২ জিবি) সংস্করণ কোবাল্ট ভায়োলেট, ব্ল্যাক ও স্কাই ব্লু—এই তিনটি রঙে পাওয়া যাবে ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকায়। আর (১২/২৫৬ জিবি) সংস্করণ কোবাল্ট ভায়োলেট ও ব্ল্যাক রঙে মিলবে ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকায়।


গ্যালাক্সি এস২৬ প্লাস (১২/২৫৬ জিবি) ব্ল্যাক রঙে পাওয়া যাবে ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকায়। এ ছাড়া গ্যালাক্সি এস২৬ (১২/২৫৬ জিবি) কোবাল্ট ভায়োলেট ও স্কাই ব্লু রঙে মিলবে ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকায়।


প্রি-অর্ডার গ্রাহকদের জন্য বিশেষ আর্থিক সুবিধা ঘোষণা করেছে স্যামসাং। গ্যালাক্সি এস২৬ আলট্রা কিনলে ফোনের মেমোরি আপগ্রেড বা ২০ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক পাওয়া যাবে। ইএমআই সুবিধায় কিনলে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে।


গ্যালাক্সি এস২৬ প্লাসের ক্ষেত্রে ১৯ হাজার ৫০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক এবং ইএমআইতে সর্বোচ্চ ১৫ হাজার টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। গ্যালাক্সি এস২৬-এর জন্য তাৎক্ষণিক ক্যাশব্যাক ৮ হাজার ৫০০ টাকা এবং ইএমআইতে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা রয়েছে।


এছাড়া নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ক্রয়ে সব মডেলেই সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত জিরো কস্ট ইএমআই সুবিধা পাওয়া যাবে। আগ্রহী ক্রেতারা http://www.s26preorder.com/ ঠিকানায় গিয়ে প্রি-অর্ডার সম্পন্ন করতে পারবেন।


ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংকের সঙ্গে অংশীদারি করেছে স্যামসাং। সিটি ব্যাংক (শুধু অ্যামেক্স ক্রেডিট কার্ড) ন্যূনতম ১২ মাসের ইএমআইতে সর্বোচ্চ ১৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে (প্রতি কার্ডে সর্বোচ্চ দুটি হ্যান্ডসেট)। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১২, ১৮ ও ২৪ মাসের ইএমআইতে সর্বোচ্চ ১৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে। প্রাইম ব্যাংক পিএলসি ১২ মাসের ইএমআইতে সর্বোচ্চ ১৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে। ইস্টার্ন ব্যাংক ১২ থেকে ৩৬ মাসের ইএমআইতে সর্বোচ্চ ৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে। আর ঢাকা ব্যাংক ১২ বা ২৪ মাসের ইএমআইতে সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে।


প্রিমিয়াম রঙ, আকর্ষণীয় আর্থিক সুবিধা ও আগাম ডেলিভারির সুযোগ মিলিয়ে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার গ্রাহকদের জন্য বিশেষ সুযোগ তৈরি করেছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্ডার নিশ্চিত করলে ১৮ মার্চ আনুষ্ঠানিক বিক্রি শুরুর আগেই হাতে পাওয়া যাবে বহুল প্রতীক্ষিত এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ।

    শেয়ার করুন: