প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় লাইফস্টাইল

ছুটিতে বেড়াতে যাবেন? পোষা প্রাণী ও গাছের যত্নে যা করবেন

লাইফস্টাইল ডেস্কপ্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৪:১১
ছুটিতে বেড়াতে যাবেন? পোষা প্রাণী ও গাছের যত্নে যা করবেন

সংগৃহীত ছবি

সামনেই ঈদ। অনেকদিনের ছুটি। শহর ছেড়ে গ্রামের বাড়ি বা কোথাও বেড়াতে যাওয়ার আনন্দ মশগুল শহুরে মানুষজন। কিন্তু কয়েক দিনের জন্য বাড়ি ফাঁকা রেখে গেলে দুশ্চিন্তার কারণও আছে।

কেননা অনেকের বাসাতেই গাছপালা বা পোষা প্রাণী রয়েছে। ফাঁকা বাড়িতেও তাদের চাই সঠিক যত্নআত্তি। একটু পরিকল্পনা আর কিছু সহজ কৌশল জানলে অনুপস্থিতিতেও গাছপালা ও পোষা প্রাণীকে ভালো রাখা সম্ভব।

গাছে ধীরে ধীরে পানি দেওয়ার ব্যবস্থা

পানিভর্তি প্লাস্টিক বোতলের ঢাকনায় ছোট ছিদ্র করে বোতলটি উল্টো করে টবে গেঁথে রাখুন। এতে ধীরে ধীরে পানি পড়বে এবং মাটি দীর্ঘ সময় ভেজা থাকবে। কিংবা পাটের প্রতিটি টবে পাটের দড়ি ঢুকিয়ে দড়িগুলো বড় কোন পানির পাত্রে ডুবিয়ে দিন। এতে গাছ অল্প অল্প পানি পাবে ও তাজা থাকবে।

মালচ ব্যবহার

টবের মাটির ওপরে শুকনো পাতা, নারিকেলের ছোবড়া বা কুচি করা কাগজ ছড়িয়ে দিলে মাটির আর্দ্রতা ধরে রাখে। গাছও সতেজ থাকে।

গাছ একসঙ্গে রাখুন

সব টব যদি আলাদা আলাদা থাকে, তাহলে পানি দ্রুত শুকিয়ে যায়। তাই বের হওয়ার আগে গাছগুলো কাছাকাছি করে রাখুন। এতে বাতাসের আর্দ্রতা কিছুটা ধরে থাকে।

কম রোদে রাখুন

সরাসরি তীব্র রোদে থাকলে গাছ ও গোড়ার মাটি দ্রুত শুকিয়ে যায়। তাই বারান্দার এমন জায়গায় রাখুন যেখানে আলো আছে, কিন্তু সরাসরি রোদ পড়ে না।

পানিভর্তি ট্রে

একটি বড় ট্রে বা থালায় কিছু পানি রেখে তার ওপর টব বসিয়ে দিলে নিচ থেকে ধীরে ধীরে মাটি আর্দ্রতা পায়। কয়েক দিনের জন্য এটি বেশ কার্যকর।

পোষা প্রাণীর ব্যবস্থাপনা

সব সময় পোষা প্রাণী অন্যের বাসায় রাখা সম্ভব হয় না। তখন তাদের বাড়িতেই নিরাপদ রাখা সম্ভব।

পর্যাপ্ত শুকনো খাবার

বাজারে এখন অটো ফিডার বা বড় খাবারের পাত্র পাওয়া যায়। এতে কয়েক দিনের খাবার একসঙ্গে রাখা যায়। পোষা প্রাণী প্রয়োজনমতো খেতে পারে।

পানির ব্যবস্থা

একটির বদলে দুই বা তিনটি পানির বাটি রেখে দিন। এতে একটি উল্টে গেলেও অন্যটিতে পানি থাকবে।

পর্যাপ্ত বাতাস ও আলো

পোষা প্রাণীকে এমন জায়গায় রাখুন যেখানে বাতাস চলাচল আছে। তবে জানালা এমনভাবে রাখুন যাতে তারা বাইরে লাফ দিয়ে পড়ে না যায়।

নিরাপদ ঘর

যে ঘরে পোষা প্রাণী থাকবে সেখানে ভাঙার মতো জিনিস, বৈদ্যুতিক তার বা ক্ষতিকর কিছু যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

পরিচ্ছন্নতার ব্যবস্থা

বিড়ালের জন্য একাধিক লিটার বক্স রেখে যেতে পারেন। এতে কয়েক দিন ব্যবহার করা সম্ভব হবে।

পাখি থাকলে যা করবেন

পোষা পাখি থাকলে খাঁচা পরিষ্কার করে পর্যাপ্ত খাবার রেখে যান। বড় পানির পাত্র ব্যবহার করলে দ্রুত পানি শেষ হবে না। খাঁচা এমন জায়গায় রাখুন যেখানে বাতাস আছে কিন্তু সরাসরি রোদ বা বৃষ্টি লাগে না।

প্রযুক্তির সাহায্য নিন

এখন অনেকেই বাড়িতে ছোট সিসি ক্যামেরা বা স্মার্ট ক্যামেরা ব্যবহার করেন। মোবাইলের মাধ্যমে দূরে থেকেও বাড়ির অবস্থা দেখা যায়। এতে পোষা প্রাণী ঠিক আছে কি না তা নিয়েও কিছুটা নিশ্চিন্ত থাকা যায়।

বের হওয়ার আগের প্রস্তুতি

গ্যাসের চুলা বন্ধ আছে কী না দেখে নিন। অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে যান। দরজা–জানালা ঠিকভাবে লাগানো আছে কি না নিশ্চিত করুন।

গাছপোষা প্রাণিযত্ন
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    ০৭ মে ২০২৬, ২৩:১৬

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    advertiseadvertise