আগামীর সময়

আজ রোজ ডে, কোন রঙের গোলাপ কী বার্তা দেয়

আজ রোজ ডে, কোন রঙের গোলাপ কী বার্তা দেয়

সংগৃহীত ছবি

ফেব্রুয়ারির হালকা হিমেল হাওয়ার সঙ্গে আজ যেন ভালোবাসার আলাদা একটা ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। কারণ আজ রোজ ডে। ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবসের প্রথম দিন। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি গোলাপের মাধ্যমে শুরু হয় ভালোবাসা সপ্তাহের গল্প। প্রেম, অনুভূতি আর না বলা কথাগুলো আজ সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পায় একটি ফুলে, একটি গোলাপে।


ভালোবাসা দিবস মানেই ফুল, আর ফুলের রানি গোলাপ। কিন্তু সব গোলাপই যে একই কথা বলে, তা নয়। রঙভেদে প্রতিটি গোলাপ বহন করে আলাদা আলাদা অনুভূতি, আলাদা ভাষা। তাই প্রিয়জনকে গোলাপ দেওয়ার আগে জেনে নেওয়াই ভালো—কোন রঙের গোলাপ কী বার্তা দেয়।

তাই কাউকে গোলাপ উপহার দেওয়ার আগে জেনে নিন ভিন্ন ভিন্ন রঙের গোলাপ কী অর্থ প্রকাশ করে-

১। লাল গোলাপ: গোলাপের নাম নিলেই প্রথমে যে রঙের গোলাপ আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটি হলো লাল গোলাপ। লাল রঙের গোলাপ হৃদয়ের প্রতীক। তাই কাউকে ভালোবাসা জানাতে চাইলে তাকে উপহার দিন লাল গোলাপ।

২। গোলাপি গোলাপ: কারো প্রশংসা করতে চাইলে এই দিনে তাকে দিতে পারেন গোলাপি রঙের গোলাপ। এটি প্রশংসা, মুগ্ধতার প্রতীক।


৩। ল্যাভেন্ডার গোলাপ: এই রঙের গোলাপ সহজে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এটি প্রেমের মোক্ষম অস্ত্র। কারণ কাউকে এ গোলাপ দেওয়ার মানে হলো আপনি তার প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছেন।

৪। কমলা গোলাপ: তীব্র আবেগ ও আকুতি বোঝানোর জন্য লাল গোলাপের চেয়ে কমলা গোলাপ বেশি কার্যকরী। তাই কাউকে আপনি মুখে কিছু বলতে না পারলে কমলা রঙের গোলাপের সাহায্য নিতে পারেন।

৫। হলুদ গোলাপ: এই রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক। কোনো বন্ধুর কাছে এই দিনটি উজ্জ্বল করে তুলতে চাইলে এই রঙের গোলাপ উপহার দিতে পারেন।


৬। সাদা গোলাপ: সারল্যের প্রতীক বলতে সাদা গোলাপ। তবে রোজ ডে-তে উপহার দেওয়ার জন্য আদর্শ নয়। তবে আপনি যদি কাছের মানুষের সরলতা গুণটিকে বোঝাতে চান তবে তাকে এই গোলাপ দিতে পারেন।

৭। পিচ গোলাপ: রোজ ডে-তে দেওয়ার জন্য দারুণ হতে পারে পিচ রঙের গোলাপটি। কারণ এই রঙের গোলাপের অর্থ, আপনি তার প্রেমে পড়েছেন, কিন্তু বলতে লজ্জা পাচ্ছেন। মনের কথা চেপে রেখেও যদি এই রঙের গোলাপ কাউকে উপহার দেন তাহলে আপনার না বলা কথা পছন্দের মানুষটিকে নিমিষেই বুঝিয়ে দেবে পিচ রঙের গোলাপটি।


সূত্র : হিন্দুস্তান টাইমস

    শেয়ার করুন: