আগামীর সময়

‘যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার’

‘যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার’

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কাছে নতুন করে কোনো চিঠি আসেনি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ট্যারিফ চুক্তি হয়েছে, তা বাস্তবায়নের ক্ষেত্রে অনেক প্রক্রিয়া আছে। ট্যারিফের বিষয়টি এখন বিকাশমান। যে আলোকে চুক্তি হয়েছিল, সেটা আদালতের রায়ে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

মন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ নিয়ে নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। চুক্তিটা সেনসিটিভ ইস্যু। আগে দেশভিত্তিক ১৯ শতাংশ ট্যারিফ ছিল। এখন ১০ শতাংশ সব দেশের জন্য।

দেশের বাজার পরিস্থিতি সম্পর্কে বাণিজ্যমন্ত্রী জানান, দেশের বাইরে থেকে কিছু পণ্য এনে সরকার বাজার নিয়ন্ত্রণ করে। আর সেই পণ্যগুলোর বাজারই নিয়ন্ত্রণে আছে। লেবুর দাম রোজার প্রথমে অস্বাভাবিক ছিল, কিন্তু তিন দিন পরে লেবুর দাম কমেছে।

টিসিবির ট্রাকের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেন এমন ঘটনা হওয়া উচিৎ না। বিভিন্ন জায়গায় ট্রাক সেলের সঙ্গে জড়িতরা এ বিষয়ে সচেতন থাকবেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে।

    শেয়ার করুন: