আগামীর সময়

পদ্মা থেকে তোলা হলো ডুবে যাওয়া বাস, বের করা হচ্ছে একের পর এক মরদেহ

পদ্মা থেকে তোলা হলো ডুবে যাওয়া বাস, বের করা হচ্ছে একের পর এক মরদেহ

ছবিঃ আগামীর সময়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি টেনে তোলা হয়েছে। বাসটি থেকে একে একে মরদেহ উদ্ধার করা হচ্ছে। রাত সাড়ে ১১টা পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বিকেলে ফেরিঘাটের পন্টুনে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়। বাসটির জানালা ও দরজা বন্ধ থাকায় ডুবুরিরা ভেতরে প্রবেশ করতে পারেননি। এ কারণে পুরো বাসটিই টেনে তোলা হয়।

ফায়ার সার্ভিস বলছে, দুর্ঘটনার সময় তিনজন যাত্রী ভেসে ওঠেন। তাদের মধ্যে দুই নারী মারা গেছেন এবং একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধারণা করা হচ্ছে, বাসটিতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন।

বাসটি তলিয়ে যাওয়ার পরপরই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছায়। তবে বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ধীরগতিতে চলছে।

    শেয়ার করুন: