আগামীর সময়

আনুষ্ঠানিক ফল

বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ ও স্বতন্ত্র ৭

বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ ও স্বতন্ত্র ৭

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বিএনপি এককভাবে ২০৯ আসনে এবং জামায়াতে ইসলামী ৬৮ আসনে বিজয়ী হয়েছে। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এই ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, নির্বাচনে ২৯৭টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২০৯টি আসনে এবং জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া এনসিপি ছয়টি ও বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে বিজয়ী হয়েছে। এই তিনটি দলই ১১ দলীয় জোটে আছে।

অপরদিকে একটি করে আসন পেয়েছে ইসলামী আন্দোলন, গণ-অধিকার পরিষদ, জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস। এছাড়া সাতটি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী।

এবার দেশের ৩০০ আসনের মধ্যে একজন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হয় শেরপুর-৩ আসনের ভোট। এছাড়া অর্থ ঋণ মামলায় হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রামের দুটি আসনের ফলাফল গেজেটভুক্ত করা হবে না বলে জানান ইসি সচিব। তবে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বিএনপির সরওয়ার আলমগীর ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে বিএনপির আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

    শেয়ার করুন: