আগামীর সময়

প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবির প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবির প্রেসিডেন্টের সাক্ষাৎ

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট ঝু জিয়াই।

আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের সময়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।

ঝু জিয়াই তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ঝু নতুন দায়িত্বভার গ্রহণ করেন গত ১৬ জানুয়ারি।

    শেয়ার করুন: