বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস জাতিসংঘের

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার এক বার্তায় এই অভিনন্দন জানায় জাতিসংঘ।
এতে বলা হয়— মহাসচিব সব রাজনৈতিক স্টেকহোল্ডারকে গতিশীলতা গড়ে তুলতে উৎসাহিত করেন, যাতে জাতীয় ঐক্য জোরদার করা যায়, গণতান্ত্রিক রীতিনীতি এবং আইনের শাসন, সংখ্যালঘুদের রক্ষা করার পাশাপাশি সব নাগরিক যেন তাদের মানবাধিকার পূর্ণ উপভোগ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ যেহেতু তার উত্তরণে (এলডিসি থেকে) অগ্রসর হচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের চেষ্টা করছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র
স্টিফেন ডুজারিক জেনেভায় এক ব্রিফিংয়ে জানান, মহাসচিব জাতীয় সংহতি জোরদার, গণতান্ত্রিক রীতিনীতি ও আইনের শাসন সমুন্নত রাখতে, মানবাধিকারের পূর্ণ উপভোগ নিশ্চিতে ও সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব রাজনৈতিক স্টেকহোল্ডারদের উৎসাহিত করেন।
তিনি আরো জানান, এটি কোনো নির্বাচনের পরে সরকারের কাছ থেকে যা আশা করি তা নয়; জনগণ সরকারের কাছ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রত্যাশা করে। আমরা একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রায় দুই যুগ পর সরকার গঠন করছে দলটি। ফলে পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

