আগামীর সময়

ভোটকেন্দ্রে অসুস্থ এক হয়ে ভোটারের মৃত্যু

ভোটকেন্দ্রে অসুস্থ এক হয়ে ভোটারের মৃত্যু

ফাইল ছবি

যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতনে ভোট দিতে গিয়ে সিঁড়িতে অসুস্থ হয়ে মারা গিয়েছেন এক ভোটার।

মারা যাওয়া আলী আবু সাঈদ সরকার (৫৩) মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। পরিবার বলছে, তিনি হৃদরোগে ভুগছিলেন, এর আগে তার স্ট্রোক হয়েছিল। তিনি চিকিৎসকের পরামর্শে চলতেন।

দুই ছেলের বাবা আবু সাঈদ পরিবার নিয়ে ঢাকার মানিকনগরে থাকতেন। তার গ্রামের বাড়ি পাবনা বেড়া থানার নাকালিয়া গ্রামে।

এ নিয়ে ভোট চলাকালে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় ভোটকেন্দ্রে ছয়জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে অসুস্থবোধ করার পর। অপরজনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে।

    শেয়ার করুন: