প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

টিটন হত্যার ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা ‘পিচ্চি হেলালের’, দাবি পরিবারের

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ০২ মে ২০২৬, ১৪:৫৯
টিটন হত্যার ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা ‘পিচ্চি হেলালের’, দাবি পরিবারের

ছবি: আগামীর সময়

খন্দকার নাইম আহমেদ টিটন হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং নিজেকে বাঁচাতে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ নিহতের পরিবারের।

আজ শনিবার দুপুরে সেগুনবাগিচার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মামলার বাদী ও নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন। এ সময় মামলার আইনজীবী জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানালেন, ‘গত ২৮ এপ্রিল রাতে পিচ্চি হেলাল একটি অডিও রেকর্ড ছড়িয়ে মিথ্যাচার করছেন। আমাদের পারিবারিক কলহের যে দাবি তিনি করেছেন, তা সম্পূর্ণ বানোয়াট। মূলত তদন্তকারী কর্মকর্তাদের বিভ্রান্ত করতেই তিনি আশ্রয় নিয়েছেন অপকৌশলের।

আমরা ১১ ভাইবোন। সবার মধ্যে রয়েছে সুসম্পর্ক। বোন ও ভগ্নিপতি সানজিদুল হাসান ইমনের সঙ্গে আমাদের নেই কোনো বিরোধ। ইমন একজন উচ্চশিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। পিচ্চি হেলাল নিজের অপরাধ ঢাকতে এসব আবোল-তাবোল বকছেন, বলেছিলেন তিনি।

এ সময় হত্যাকাণ্ডের নেপথ্য কারণও উল্লেখ করেন রিপন। জানালেন, পিচ্চি হেলাল রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি ও নিউ মার্কেট এলাকায় প্রভাব বিস্তার এবং আসন্ন কোরবানির পশুর হাটের ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে টিটনকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। এ ছাড়া জেলখানায় থাকাকালেও টিটনের সঙ্গে তার সৃষ্টি হয়েছিল বিরোধ।

আমি আমার ফোন ফরেনসিকে দিতে প্রস্তুত। তবে দাবি জানাচ্ছি, পিচ্চি হেলালের ব্যবহৃত সব কটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিকে পাঠানো হোক। তাহলে বেরিয়ে আসবে প্রকৃত সত্য। ভয়ঙ্কর এই খুনি ও চাঁদাবাজ কখনো নিজের অপরাধ স্বীকার করে না, অডিও রেকর্ডে ফোন ফরেনসিক করার চ্যালেঞ্জের জবাবে জানান নিহতের বড় ভাই।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পিচ্চি হেলাল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মোহাম্মদপুরের সাবেক কমিশনার রাজু হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন। হত্যাকাণ্ডের দেড় মাস আগে টিটন তার ভাইকে জানিয়েছিলেন, তাকে হত্যার নীলনকশা করছে হেলাল।

নিহত টিটনের পরিবার নৃশংস এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং পিচ্চি হেলাল ও তার সহযোগীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হস্তক্ষেপ কামনা করেছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর। পিচ্চি হেলালের দাপট ও অপপ্রচারের কারণে বিচারপ্রক্রিয়া যেন প্রভাবিত না হয়।

কোরবানির পশুর হাটের ইজারা টিটন নিয়েছিলেন কি না জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘দীর্ঘদিন ধরে একটা মানুষ ছিলেন কারাগারে। এরপর বের হন তিনি। কারাগার থেকে বেরিয়ে কীভাবে কাগজপত্র প্রস্তুত করে ইজারা নেবেন তিনি? হয়তো চেয়েছিলেন অন্যদের লাইসেন্স নিয়ে ব্যবসা করতে। তবে কী ঘটেছিল, আমার অজানা।’

কারাগার থেকে বেরিয়ে কোথায় থাকতেন টিটন— এমন প্রশ্নের জবাব দেন টিটনের ভাই। তিনি ছিলেন ধানমন্ডিতে। এর মধ্যে যশোরে গ্রামের বাড়িতে দেখা করেছিলেন মায়ের সঙ্গেও।

পিচ্চি হেলাল আগেও হুমকি-ধমকি দিয়েছিল, কিন্তু কোনো অভিযোগ থানায় দিয়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানালেন, থানায় যেতে চেয়েছিলেন; কিন্তু ঝুঁকির কারণে হয়তো যায়নি তখন। সংবাদ সম্মেলন করে হুমকির বিষয়টি জানানোরও সুযোগ ছিল না টিটনের।

টিটন হত্যাকাণ্ডক্র্যাবপিচ্চি হেলাল
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    advertiseadvertise