প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

রাজধানীতে হানিট্র্যাপ, গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্কপ্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১৭:২৬
রাজধানীতে হানিট্র্যাপ, গ্রেপ্তার ৬

ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেতে পৃথক অভিযান পরিচালনা করে ডাকাতি ও হানিট্র্যাপের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ। গত শুক্রবার ও শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—শাহাপরান (৩০), আফজাল হোসেন (৪০), হানিফ (৪০), সাগর হাওলাদার (২৮), নাসিফ অঙ্কন (২৮) ও ফরহাদ সোহান (৩৩)।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোরে রাজধানীর খিলক্ষেত থানাধীন লেকপাড় সংলগ্ন পাকা রাস্তার ওপর সংঘটিত ডাকাতির ঘটনায় শাহাপরান, আফজাল হোসেন ও হানিফকে গ্রেপ্তার করে খিলক্ষেত থানা পুলিশ।

এ সময় গ্রেপ্তারদের হেফাজত থাকা ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মিনি ট্রাক ও নয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহত একটি প্রাইভেট কার জব্দ করা হয়

খিলক্ষেত থানা সূত্র আরও জানায়, বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত মো. জসীম উদ্দিনের সঙ্গে ফেসবুকে হাফিজা নামের এক তরুণীর পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে হাফিজা খিলক্ষেত রাজউক মার্কেটের উত্তর পাশের গেটে দেখা করার কথা বলে।

জসীম সেখানে অপেক্ষা করলে গ্রেপ্তার সাগর, অঙ্কন ও ফরহাদ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। হাফিজা রাজউক মার্কেটের ৪র্থ তলার একটি রেস্টুরেন্টে আছে বলে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে জসীম তাদের সঙ্গে সেখানে যেতে অস্বীকার করে। এতে গ্রেপ্তাররা তাকে জোর করে আটক করে মারধর করে রেস্টুরেন্টে নিয়ে যায়।

পরবর্তীতে সেখানে তাকে আটকে রেখে তার মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স ও নগদ ১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং আরও টাকা দাবি করে। টাকা না পেয়ে তারা মোবাইল ও লাইসেন্স রেখে দেয় এবং যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর দেয়। পরে ২০ হাজার টাকা দিয়ে মোবাইল ফিরিয়ে নেওয়ার কথা বলে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. জসিমের অভিযোগের প্রেক্ষিতে খিলক্ষেত থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। পরে সিসিটিভি ফুটেজ ও তথ্য বিশ্লেষণ করে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজউক মার্কেট সামনে থেকে সাগর হাওলাদার ও নাসিফ অঙ্কনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাতে নিকুঞ্জ-২ এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় ফরহাদ সোহানকে। গ্রেপ্তারদের হেফাজত থেকে ভিকটিমের ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা ও পলাতক হাফিজা একটি সংঘবদ্ধ প্রতারণা ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় মেয়েদের নামে ফেক প্রোফাইল খুলে যুবকদের টার্গেট করত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারখিলক্ষেত
    শেয়ার করুন:
    দুবাই যাচ্ছেন নুসরাত ফারিয়া ও জায়েদ খান

    দুবাই যাচ্ছেন নুসরাত ফারিয়া ও জায়েদ খান

    ০৭ মে ২০২৬, ১৭:৩৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা, আরেক শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা, আরেক শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    শিলাইদহ: মুখে অন্ন, মনে সম্মান জোগাতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ

    শিলাইদহ: মুখে অন্ন, মনে সম্মান জোগাতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ

    ০৮ মে ২০২৬, ০৯:০৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    advertiseadvertise