আগামীর সময়

মারা গেছেন জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ

মারা গেছেন জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ

সংগৃহীত ছবি

জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোববার সকালে তার মৃত্যু হয়।


রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) বাংলাদেশ প্রতিনিধি ছিলেন সেলিম সামাদ। ৭৪ বছর বয়সী এই প্রবীণ সাংবাদিক দীর্ঘদিন ধরে ভুগছিলেন ক্যান্সারে। 


জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বেলা আড়াইটায় তার জানাজা অনুষ্ঠিত হবে।


ইউএসএআইডি, ইউনিসেফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এবং দুবাই কেয়ার্সসহ বহু আন্তর্জাতিক সংস্থার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন সালিম সামাদ।


সাহসী সাংবাদিকতার জন্য তিনি ১৯৯০ সালে অশোকা ফেলো নির্বাচিত হন। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন ছাড়াও ভারতের আউটলুক, ইন্ডিয়া টুডে পত্রিকায় লিখেছেন তিনি।


বিএনপি-জামায়াত সরকারের আমলে ২০০২ সালে সেলিম সামাদের বিরুদ্ধে হয় রাষ্ট্রদ্রোহের মামলা । গ্রেপ্তার হয়ে ৫৫ দিন ছিলেন কারাগারে।


পরে ২০০৪ সালে দেশ ছাড়তে বাধ্য হন বলে অভিযোগ করেন তিনি। ছয় বছর পর দেশে ফিরে ফের শুরু করেন সাংবাদিকতা।


    শেয়ার করুন: