রাজধানীর তাপমাত্রা বাড়তে পারে
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাজধানীর পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রাজধানীতে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস।

