প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

বাড়ছে অপহরণ, টাকা না দিলেই খুন

সাইফুল ইসলামপ্রকাশ: ০৮ মে ২০২৬, ১১:৪৯
বাড়ছে অপহরণ, টাকা না দিলেই খুন

গ্রাফিকস: আগামীর সময়

প্রতিদিনের মতো গত ৪ মে ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসা থেকে ব্যবসার কাজে সাভারের উদ্দেশে বের হন মাজাহারুল ইসলাম দরবেশ (৫০)। রাতে বাসায় ফেরার কথা থাকলেও ফেরেননি ইটভাটা ও পরিবহন ব্যবসায়ী মাজাহারুল। ভুক্তভোগীর পরিবার বিভিন্ন স্থানে খোঁজ করে অবশেষে সাভার থানায় নিখোঁজের জিডি (সাধারণ ডায়েরি) করে।

পরের দিন ৫ মে সন্ধ্যায় ফেসবুকে ‘আমাদের সিরাজগঞ্জ’ নামে একটি পেজে মাজাহারুলের লাশের ছবি প্রকাশ করে পরিচিতদের সন্ধান চাওয়া হয়। খবর পেয়ে লাশ শনাক্ত করে ভুক্তভোগীর পরিবার।

পুলিশ জানিয়েছে, তার শরীরের বিভিন্ন স্থানে রয়েছে আঘাতের চিহ্ন। অপহরণের পর উচ্চমাত্রার ওষুধ সেবন করানো হয় তাকে। ফলে মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়। পরে নির্জন স্থানে তাকে ফেলে রেখে যায় অপহরণকারী চক্র।

গত ৫ মে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে ফরহাদ হোসেন মাহির (২৩) নামে এক কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ৩০ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকা থেকে তাকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। পরে এলাকার একটি নির্জন স্থানে নিয়ে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে তাকে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উত্তরা শাখার এই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার বাড্ডা থানায় মামলা করে। মাজাহারুল বা মাহিরের মতো এমন অপহরণের ঘটনা ঘটছে অহরহ।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, সারা দেশে চার মাসে ৩৪৭টি অপহরণের ঘটনা থানায় রেকর্ড করা হয়েছে। এর মধ্যে গত জানুয়ারি মাসে ৮৭টি, ফেব্রুয়ারিতে ৬৪, মার্চে ১০২ ও এপ্রিলে ৯৪টি অপহরণের ঘটনায় মামলা হয়েছে।

আর ডিএমপির তথ্য বলছে, চার মাসে ঢাকা মহানগরের ৫০ থানায় অপহরণের ঘটনায় মামলা হয়েছে ৬৭টি। এর মধ্যে জানুয়ারিতে ১৪টি, ফেব্রুয়ারিতে ১২, মার্চে ২০ ও এপ্রিলে ২১টি। ডিএমপি ও পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী অপহরণের ঘটনা ক্রমেই বাড়ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক আগামীর সময়কে বলেছেন, অপহরণ করা হয় চারটি কারণে। রাজনৈতিক, ব্যবসায়, বিরোধ ও সম্পর্ক এবং অর্থ আত্মসাৎ। এর মধ্যে প্রতিহিংসা ও অর্থ আত্মসাতের চেষ্টায় অপহরণের ঘটনা ঘটে বেশি। তার মতে, থানায় অপহরণের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা, ভুক্তভোগীদের উদ্ধারে দ্রুত অভিযান চালানো ও আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

প্রতিহিংসা বা বিরোধ থেকে অপহরণ হলে মারধর করা হয় বা খুনের ঘটনাও ঘটে। কিন্তু অর্থ আত্মসাতের জন্য কেউ কাউকে অপহরণ করলে নির্যাতন করে পরে টাকা চাওয়া হয় স্বজনদের কাছে। দাবি অনুযায়ী টাকা না পেলে করা হয় খুনও। আবার কোনো কোনো ক্ষেত্রে অপহরণের শিকার ব্যক্তিকে হত্যা করা হয় টাকা পাওয়ার পরও। এর কারণ হিসেবে পুলিশ বলেছে, ভুক্তভোগী যদি অপহরণকারীকে চিনে ফেলেন বা পরে বিপদ পড়ার শঙ্কা বুঝতে পারেন, তাহলে খুন করে ফেলে চক্রের সদস্যরা। আবার অপহরণের ঘটনায় প্রায়ই অজ্ঞাতপরিচয় আসামি হওয়ায় তদন্তের গতিও ধীর।

ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার (ডিসি) এনএম নাসিরুদ্দিন বললেন, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় প্রস্তুত থাকে। অপহরণের কোনো অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া নগরীতে বাড়ানো হয়েছে বিশেষ অভিযানসহ গোয়েন্দা নজরদারি।

অপহৃত একজনকে উদ্ধারে গিয়ে ৪ জন উদ্ধার

গত ৩ মে ভোরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার বেড়িবাঁধ থেকে মাছ ব্যবসায়ী সেলিমকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরের দিন সকালে দিয়াবাড়ী এলাকার একটি গ্যারেজ থেকে সেলিমসহ চারজনকে উদ্ধার করা হয়। উদ্ধার অন্যরা হলেন সাইফুল, সোহেল ও আলী আহমেদ।

ঘটনার তদন্তে নেমে ৩ মে রাতে হাতিরঝিল এলাকা থেকে অপহরণ চক্রের হোতা মিজানুর রহমান রিপনকে গ্রেপ্তার করে পুলিশ। ৪ মে সকালে দিয়াবাড়ী এলাকা থেকে ফয়সাল নামে চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দিয়াবাড়ীর ওই গ্যারেজ থেকে উদ্ধার করা হয় অপহরণের শিকার চারজনকে।

অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানালেন, অপহরণের শিকার চারজনকেই আটকে রেখে মারধর এবং প্রতিটি পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন আগামীর সময়কে বললেন, এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে নেওয়া হচ্ছে, জিজ্ঞাসাবাদ চলছে।

বাসায় ফেরা হলো না মাজাহারুলের

গত ৪ মে বেলা ১১টায় রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে বের হয়ে সাভারে যাওয়ার পথে মাজাহারুলকে অপহরণ করে দুর্বৃত্তরা। এর এক দিন পর সিরাজগঞ্জের কড্ডারমোড় ফ্লাইওভারের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় তাকে। নিহতের ভাতিজা সিফাত ইসলাম জানালেন, ৫ মে বিকালে ফেসবুকের মাধ্যমে জানতে পেরে তার মরদেহ সিরাজগঞ্জ থেকে নিয়ে আসা হয়।

বন্ধুকে অপহরণ করে হত্যা

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী ফরহাদ হোসেন মাহিরকে ঢাকা থেকে অপহরণের পর তার মরদেহ পাওয়া যায় হবিগঞ্জের মাধবপুরে। এ ঘটনায় তার বন্ধু মৃদুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমিন জানালেন, মৃদুল সরকারের (২০) স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ মাধবপুরের আনন্দউড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি ঝোপ থেকে উদ্ধার করে মাহিরের লাশ।

গ্রেপ্তার মৃদুলের বরাতে পুলিশ জানায়, মাহিরকে কৌশলে রাজধানীর আফতাবনগরের একটি বাসায় নিয়ে হত্যা করা হয়। ১ মে লাশটি গুম করার উদ্দেশ্যে মাধবপুরে ফেলে আসা হয়। ব্যক্তিগত দ্বন্দ্ব ও পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ফেসবুক খুললেই নিখোঁজ সংবাদ

‘নিখোঁজ সংবাদ’ নামে একটি ফেসবুক পেজে প্রতিদিন প্রায় ৫ থেকে ১০ জন নিখোঁজ হওয়ার সংবাদ প্রচার করা হয়। ছবি দিয়ে নাম-ঠিকানা লিখে নিখোঁজের সন্ধান চেয়ে পোস্ট করা হয়। আবার কেউ কেউ অজ্ঞাতনামা আহত ব্যক্তিদের পরিচয়ের জন্য স্বজনদেরও খোঁজ করছেন।

পুলিশমামলাখুনছিনতাই
    শেয়ার করুন:
    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    দুবাই যাচ্ছেন নুসরাত ফারিয়া ও জায়েদ খান

    দুবাই যাচ্ছেন নুসরাত ফারিয়া ও জায়েদ খান

    ০৭ মে ২০২৬, ১৭:৩৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা, আরেক শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা, আরেক শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    শিলাইদহ: মুখে অন্ন, মনে সম্মান জোগাতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ

    শিলাইদহ: মুখে অন্ন, মনে সম্মান জোগাতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ

    ০৮ মে ২০২৬, ০৯:০৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    advertiseadvertise